IMG-LOGO

রবিবার, ২০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশনিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারি গ্রেপ্তাররাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী লিফলেট বিতরণ‘অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার’পোরশা সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারি আটকদ্রুত দেশ ও জাতীর সুনাম ও মর্যাদা বয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: এমপি মিলনবিএনপি গণতন্ত্র ফিরিয়ে এনেছে, আওয়ামী লীগ হরন করেছে, বাঘায় জিয়া পরিষদের সংবর্ধনায় এমপি চাঁদগোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভসিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মজিবর রহমান লেবু গণসংযোগ ও মতবিনিময় সভাবদলগাছীতে ‘কপালে হাত ; এরপরই অচেতন নারী—উধাও ২ ভরি স্বর্ণ ও টাকাসালমান শাহকে নিয়ে কেন এমন অনুরোধ করলেন চিত্রনায়িকা শাবনূরমান্দায় বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ কমিটির পরিচিতি সভা
Home >> কৃষি >> টপ নিউজ >> এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : পটল উঠছিল জমিতে, আর কৃষকের মুখেও ফুটেছিল হাসি। ফলন ভালো হচ্ছিল, বাজারে ভালোদামে বিক্রিও হচ্ছিল নিয়মিত। সংসারের খরচ, সন্তানের পড়াশোনা আর দেনা পরিশোধের হিসাবও কষছিলেন পটল চাষিরা।

কিন্তু রাতের আঁধারে কে বা কারা সেই হিসাবের খাতাতেই চাকু চালিয়ে দেয়। সকালে জমিতে গিয়ে এই অবস্থা দেখে কৃষকদের চোখে-মুখে নেমে আসে হতাশা আর জল। পড়ে যায় মাথায় হাত।

এক-দুই বিঘা নয়, প্রায় ১২ বিঘা জমির পটলগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ১০ থেকে ১২ জন কৃষকের প্রায় ৬ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের।

নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে ১৯ সেপ্টেম্বর শনিবার রাতে এ ঘটনা ঘটে। পরদিন ২০ সেপ্টেম্বর রোববার দুপুরে কৃষকেরা জমিতে গিয়ে বিষয়টি জানতে পারে।

কৃষকদের ভাষ্য, পটলগাছগুলো বেশ জমে উঠেছিল। ফলনও হচ্ছিল ভালো। প্রতি সপ্তাহে প্রায় ৪০ থেকে ৫০ মণ পটল বাজারে বিক্রি হচ্ছিল। সেই পটলের বিক্রির টাকায় সংসার চলছিল, সন্তানের পড়াশোনার খরচ হচ্ছিল, দেনার বোঝা কিছুটা কমবে বলে এমনই ছিল তাঁদের হিসাব।

কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা যেন সেই হিসাবের খাতাতেই চাকু চালিয়ে দিয়েছে।

সরেজমিনে জমিতে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ জমিজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কাটা পটলগাছ,পড়ে আছে সবুজ কাটা লতা। কোথাও গোড়া কাটা, কোথাও মাটিতে লুটিয়ে আছে পুরো গাছ। কয়েক দিন আগেও যে জমি ছিল সবুজে ভরা, সেখানে এখন কাটা লতা আর কৃষকদের দীর্ঘশ্বাস।

ক্ষতিগ্রস্ত কৃষক সালাম বলেন, অনেক কষ্ট করে পটল চাষ করেছি। সার, ওষুধ, শ্রমিক সহ সব মিলিয়ে অনেক টাকা খরচ হয়েছে। ফসল বিক্রি করে সংসার চালানো শুরু হয়েছিল। কিন্তু এক রাতেই সব শেষ করে দিয়েছে। এখন আমাদের কী হবে, জানি না।

আরেক কৃষক ইসরাফিল বলেন, এই ফসলই ছিল আমাদের শেষ সম্বল। গাছ বড় হয়েছিল, ফলনও আসছিল। বাজারে পটল বিক্রিও শুরু করেছিলাম। এসে দেখি সব গাছ কেটে ফেলা হয়েছে।

স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবেই রাতের আঁধারে গাছগুলো কেটে দেওয়া হয়েছে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তাঁরা। ফলে রাতের আঁধারে মাঠে কারা চাকু চালিয়েছে, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

কৃষকদের ভাষায়, পটল শুধু একটি ফসল নয়; এর সঙ্গে জড়িয়ে ছিল সংসারের আয়, ঋণ পরিশোধের ভরসা এবং কয়েক মাসের পরিশ্রমের ফল। সেই ভরসার গাছগুলো কেটে দেওয়ায় এখন তাঁদের সামনে বড় ধরনের অনিশ্চয়তা।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষয়ক্ষতি বিবেচনা করে সরকারি সহায়তারও দাবি করেছেন তাঁরা।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, খুবই দুঃখজনক ঘটনা। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031