IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটক
Home >> খেলা >> নিয়ামতপুরে শেখ রাসেল প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট

নিয়ামতপুরে শেখ রাসেল প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ডে-নাইট দিন ব্যাপি শেখ রাসেল প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে নিয়ামতপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর শেখ রাসেল শিশু ও কিশোর পরিষদের আয়োজনে এ ক্রিকেট টুর্ণামেন্টে ৮টি দল অংশ গ্রহন করেন।

শেখ রাসেল প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

শেখ রাসেল প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্ণামেন্টের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, নিয়ামতপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন।

ক্রিকেট টুর্ণামেন্টটি পরিচালনায় ছিলেন আব্দুল্লাহ আল বাকী, আশিকুজ্জামান, মেপন্ডিত।

টুর্ণামেন্টের শুরুতে টসে জিতে প্রথমে সেভেন টাইগার্স বাংলাদেশ ক্রিকেট দল পাঁড়ইল ইউনাইটেড ক্রিকেট দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়।

খেলায় স্পন্সর করেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোমিনুল ইসলাম মোমেন ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, নূর গøাস হাউস, আইডিয়াল স্কুল।

উক্ত খেলায় ম্যান অব দ্য সিরিজ পাঁড়ইল ইউনাইটে দলের নীরব এবং ৪৫ রান ও পাঁচ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন টাইগার্স দলের কানন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31