IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> নগর-গ্রাম >> মান্দায় এসিল্যান্ডের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

মান্দায় এসিল্যান্ডের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সীর নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে এক ইউপি সমস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ইউপি সদস্য বকুল হোসেনের বিরুদ্ধে এসিল্যাণ্ড বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই ব্যবসায়ী।

অভিযুক্ত বকুল হোসেন কামারকুড়ি গ্রামের মৃত কছিম উদ্দিন আহমেদের ছেলে ও মান্দা সদর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন, উপজেলা সদর প্রসাদপুর বাজারের টুকু টি স্টলের মালিক গোলাম মোর্শেদ টুকু ও মিতালি টি স্টল এন্ড বিরিয়ানী হাউজের মালিক মামুনুর রশীদ মামুন।

এ সংক্রান্ত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, অভিযুক্ত বকুল হোসেন যেহেতু ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য। তাই ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগটি উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসাদপুর বাজারের টুকু টি স্টলের মালিক গোলাম মোর্শেদ টুকু বলেন, গত ৮ জুলাই বিকেলে বকুল মেম্বার এসে জানায় আমার দোকানটি ভ্রাম্যমাণ আদালতের তালিকাভুক্ত হয়েছে। তালিকা থেকে নাম কাটাতে হলে এসিল্যান্ডকে ১৫ হাজার টাকা দিতে হবে। এক পর্যায়ে জরিমানার ভয়ভীতি দেখিয়ে একটি বিকাশ নম্বরে দু’দফায় ১৫ হাজার টাকা হাতিয়ে নেন।’

ভুক্তভোগী আরেক ব্যবসায়ী মামুনুর রশীদ মামুন বলেন, একইভাবে বকুল মেম্বার মোবাইল কোর্টে জরিমানার ভয়ভীতি দেখিয়ে একই বিকাশ নম্বরে ৭ হাজার টাকা আদায় করেন। পরে জানতে পারি বিকাশ নম্বরটি এসিল্যান্ড স্যারের নয়। তাঁর নাম ভাঙিয়ে বকুল মেম্বার টাকাগুলো হাতিয়ে নিয়ে আত্মসাত করেছে। ঘটনায় তার বিরুদ্ধে এসিল্যান্ড স্যারের কাছে অভিযোগ দিয়েছি।’

অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য বকুল হোসেন বলেন, এসিল্যান্ড পরিচয়ে আমার মোবাইলফোনে কল দিয়ে দুই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে দেওয়ার জন্য বলা হয়েছিল। আমি শুধু সেই কাজটি করেছি মাত্র। চাঁদাবাজির অভিযোগটি অস্বীকার করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930