IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনের কারাগারে আটক বন্দিদের ওপর নির্যাতন ও যৌন সহিংসতা চালাচ্ছে রুশ বাহিনী

ইউক্রেনের কারাগারে আটক বন্দিদের ওপর নির্যাতন ও যৌন সহিংসতা চালাচ্ছে রুশ বাহিনী

ধূমকেতু নিউজ ডেস্ক : অধিকৃত দক্ষিণ ইউক্রেনের অস্থায়ী কারাগারে আটক বিপুলসংখ্যক বন্দির ওপর নির্যাতন ও যৌন সহিংসতা চালাচ্ছে রুশ বাহিনী। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল তাদের সর্বশেষ অনুসন্ধানের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তারা বলছে, রুশ বাহিনীর এ কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

মোবাইল জাস্টিস টিমের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, খেরসন অঞ্চলের ৩৫টি স্থানে ৩২০টি মামলা এবং সাক্ষীর বিবরণ বিশ্লেষণ করেছে এ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এসব বিশেষজ্ঞদের অর্থ দিয়েছে ওই প্রতিবেদন তৈরির জন্য।

একটি বিবৃতিতে বলা হয়েছে, ভুক্তভোগীরা জানিয়েছেন যে ৪৩ শতাংশ বন্দি কারাগারে নির্যাতনের কথা উল্লেখ করেছেন। তারা জানিয়েছেন, যৌন সহিংসতাকে রাশিয়ান রক্ষীরা একটি সাধারণ কৌশল হিসেবে ব্যবহার করে থাকে।

মোবাইল জাস্টিস টিমের ভাষ্য— এখন সংশ্লিষ্ট উচ্চস্তরের রুশ অপরাধীদের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচার করা যেতে পারে। কারণ এ আদালতই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করতে চেয়েছে।

সূত্র: রয়টার্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031