IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজনীতি >> বগুড়া-৪ আসনে রানায় আস্থা তৃণমূল আ.লীগের

বগুড়া-৪ আসনে রানায় আস্থা তৃণমূল আ.লীগের

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে তৃণমূলের আস্থায় পরিণত হয়েছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি দানশীল ও সমাজসেবক আনোয়ার হোসেন রানা এলএলবি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে তিনি এ আসনে দলমত নির্বিশেষে সবার কাছেই নৌকা প্রতীকে ভোট চাইছেন।

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আনিছুর রহমান বলেন, দলীয় এমপি না থাকার কারণে এখানে উন্নয়ন কর্মকান্ডে নেতাকর্মীরা সম্পৃক্ত হতে পারেনি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন রানাকে মনোনয়ন দেয়া হলে নৌকা মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে। দুই উপজেলায় তরুণ ভোটারদের কাছে টানতে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। তরুণ ও নতুন ভোটাররা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছে।

৩নং ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নের সভাপতি জুলফিকার আলীসহ তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, আনোয়ার হোসেন রানা আওয়ামী লীগের রাজনীতিতে বিভিন্ন পদে থেকে সফলভাবে দায়িত্ব পালন করছেন। আনোয়ার হোসেন রানা ১৯৯৬ সালের নির্বাচন পরবর্তী খালেদা জিয়া সরকার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্রঐক্য পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০২ সালে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক, ২০০৪ সালে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক, ২০০৬ সালে উপজেলা আওয়ামী লীগের সদস্য, ২০১২ সালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য, ২০২০ সালে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৬ সালে জেলা পরিষদ নির্বাচনে আনোয়ার হোসেন রানা শতভাগ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

তারা আরও জানায়, সর্বশেষ ২০২২ সালের কাউন্সিলে আনোয়ার হোসেন রানা নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বচিত হন। সভাপতির দায়িত্বভার গ্রহণের পর থেকে আজ পর্যন্ত তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে যেমন শক্তিশালী হয়েছে তেমনি ভোটাররাও নৌকার প্রতি আগ্রহী হয়েছে। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আনোয়ার হোসেন রানাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হলে বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীবৃন্দ।

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, আমি বিগত নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছি। তবে জাসদকে মনোনয়ন দেয়া হয়েছিল। আমাকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিলে বগুড়া-৪ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে পারব বলে আশা করি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news