IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> রাজশাহীর পুঠিয়ায় চলছে পুকুর খনন

সরকার পতনের পর বদলেছে হুকুম দাতাদের পদ

রাজশাহীর পুঠিয়ায় চলছে পুকুর খনন

রাজশাহীর পুঠিয়ায় চলছে পুকুর খনন

রাজশাহীর পুঠিয়ায় চলছে পুকুর খনন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া

ধূমকেতু প্রতিবদেক, আবু হাসাদ, পুঠিয়া : রাজশাহীতে বিগত সরকারের আমলে পুকুর খনন ব্যবসা করে কোটিপতি হয়েছেন অনেক নেতাকর্মীরা। সময় পরিবর্তন হলেও বন্ধ হয়নি পুকুর খনন। আগে আওয়ামী লীগ নেতাকর্মীদের ম্যানেজ করে পুকুর খনন শুরু করত খননকারীরা। এখন ছাত্র আন্দোলনের পর প্রশাসন একটু দূরে থাকার সেই সুযোগ কাজে লাগিয়ে বিএনপি নেতাকর্মীরা করছেন পুকুর খননের কাজ।

সোমবার (২ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সরগাছি বিলে কয়েকটি নতুন পুকুর। কোনোটির কাজ শেষ, কোনোটির অর্ধেক আবার কোনো কোনোটিতে চলমান রয়েছে, এর মধ্যে বাগমারা উপজেলার তাহের পুর বাজারের ব্যবসায়ী সাজেদুর রহমান ও তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র শামসুর রহমান মিন্টু নামের দুই ব্যক্তি সেখানে দিনের আলোয় চলছে পুকুর খনন ও ভরাট কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়, সবচেয়ে বেশি পুকুর খনন করা হয়েছে পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন, শিলমারিয়া ইউনিয়, জিউপাড়া ইউনিয়ন ও ভাল্লুক গাছি ইউনিয়নের।

এতে করে ব্যাপকহারে কমেছে দুই ও তিন ফসলি জমি। এদের কোথাও কোথাও আবার অনেক সাধারণ মানুষের জমি জোর করে দখল নিয়েও পুকুর খনন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল বিগত সরকারের আমলে। এসব নিয়ে গ্রামের সাধারণ মানুষরা একাধিকবার মানববন্ধন করলেও কোন প্রকার আইনি সাহায্য পাইনি জমির মালিকরা। সেই একই রকম কাজ আবারো শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই সাধারণ মানুষরা বলছেন আগে করত আওয়ামী লীগ এখন করছে বিএনপি।

সেখানে পুকুর খনন কাজে দায়িত্বে থাকা স্থানীয় মোসাদ্দেক হোসেনসহ কয়েকজন বলেন, এখানে কয়েকটি পুকুর খনন কাজ চলছে। সবাইকে বলেই তা করছি আমরা। একটা সাবেক মেয়র মিন্টু ভাইয়ের। আরেকটা সাজেদুর ভাইয়ের।

এ বিষয়ে জানতে পুকুর খননকারী সাজেদুর রহমান’কে একাধিক ফোন দেয়ার পরও ফোন রিসিভ করেনি।

এ বিষয়ে পুকুর খননকারী সাবেক মেয়র শামসুর রহমান মিন্টু মুঠোফোনে বলেন, জি পুকুর খননের কাজ একটা হচ্ছে সেটার দায়িত্ব কামালকে দেওয়া আছে। আর হয়তো ৩-৪ দিন কাজ হবে।

তবে এ ব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, কে, এম নূর হোসেন নির্ঝর বলেন, বতর্মানে আইন শৃংখলার পরিস্থিতি অবনতি হওয়ায় অভিযান দেওয়া সম্ভব না। কিছুদিন পর থেকে আমাদের অভিযান চলবে। আর কোথায় কে করছে সেটা বলেন দেখি তাদের কি আইনগত ব্যবস্থা নেওয়া যায়।

এ বিষয়ে সরকার অসীম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তিনি বলেন, পুকুর খননকারীরা সে যেই হোক আওয়ামী লীগ আর বিএনপি আইন সবার জন্য সমান। যারা আইন মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31