IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> খেলা >> সামনের দিকে আরও বড় সফলতা বয়ে আনবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সামনের দিকে আরও বড় সফলতা বয়ে আনবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, শিক্ষার পাশাপাশি খেলা ধুলার কোন বিকল্প নাই। ফুটবল খেলা বাংলাদেশের মানুষের কাছে একটি জনপ্রিয় খেলা। খেলাধুলা বিনোদনের একটি অংশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যেকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষাকে জাতীয় করণ করেছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক পর্যায় বালক-বালিকাদের নৈতিক বিকাশ সাধন ও সু-নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষে এই খেলা-ধুলার উদ্যোগ নেন। তখন রাজশাহী অঞ্চলে কতিপয় মৌলবাদীদের বাধার মুখে এ অঞ্চলে খেলা অনুষ্ঠিত হয়নি। এখন সারাদেশব্যাপী এ খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল টুর্ণামেন্ট হিসাবে স্বীকৃতি পেয়েছে। বিনোদন প্রিয় মানুষ কখনো অন্যায় কাজ করতে পারেনা। শুধু বালক-বালিকা নয়, বড়রাও খেলার জগতে সুনাম অর্জন করুক। নারীর ক্ষমতায়নে দেশ অনেক এগিয়ে। সামনের দিকে আরো বড় সফলতা বয়ে আনবে।

বাঘা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এ খেলার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক সানাউল্লাহ, জেলা শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আাশরাফুল ইসলাম বাবুল।

আরও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রশিদ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও বাঘা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম, আড়ানি পৌর মেয়র মুক্তার আলী, অধ্যক্ষ নছিম উদ্দীন, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, সিরাজুল ইসলাম মন্টু, ওয়াহিদ সাদিক কবীর, শাহিনুর রহমান পিন্টু ও ইউপি চেয়রম্যানসহ শিক্ষক-শিক্ষার্থী।

বালকদের বঙ্গবন্ধু টুর্ণামেন্ট- খেলায় বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আড়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের বঙ্গমাতা টুর্ণামেন্ট-এ ঝিনা সরকারী প্রাথমিক বিদ্যলয় ১-০ গোলে চক-আমোদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি (পুরুস্কার) তুলে দেন প্রতিমন্ত্রীসহ অতিথিবৃন্দ।

উল্লেখ্য, জেলায় অংশগ্রহণের জন্য চ্যাম্পিয় দলকে আর্থিক সহায়তা করেছেন প্রতিমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31