IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুপ্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তার
Home >> কৃষি >> নওগাঁয় ২০ হাজার ৯শ ৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

নওগাঁয় ২০ হাজার ৯শ ৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : শস্যভান্ডার হিসাবে খ্যাত নওগাঁ জেলায় মাঠে মাঠে আলু রোপন শুরু হয়েছে এবং নতুন আলু বাজারে উঠতে শুরু করেছে। নতুন আলুর দাম ভালো পাওয়ায় জেলার আলু চাষীরা খুব খুশি।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি ২০২০-২০২১ মৌসুমে মোট ২০ হাজার ৯শ ৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত পরিমাণ জমি থেকে উৎপাদনের সম্ভব্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লক্ষ ৮২ হাজার ৮০ মেট্রিক টন আলু।

কৃষি সম্প্রসারণ অফিসের উপ-পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ জানিয়েছেন, জেলায় সাধারনত কার্ডিনাল আলুর চাষ বেশি হয়ে থাকে। এ ছাড়াও কৃষকরা ডায়মন্ড, পাটনায়, কুপরী সুন্দরী, পেট্রনিজ, গ্র্যানোলা, এ্যাস্টোরিক, লাল পাপড়ী, সাদা পাপড়ী, গাহড়াই, শীল বিলাতি, সরকী এবং সাইতা আলুর চাষ করছেন।

সূত্রমতে, চলতি মৌসুমে জেলায় উপজেলা ভিত্তিক আলুচাষের ধার্যকৃত জমির পরিমাণ ও উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে, নওগাঁ সদর উপজেলায় ২ হাজার ৪শ ২৫ হেক্টর জমি থেকে ৫৫ হাজার ৭৭৫ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ৩শ ৭০ হেক্টর জমি থেকে ৩১ হাজার ৫১০ মেট্রিক টন, রানীনগর উপজেলায় ১ হাজার ১শ ৪৫ হেক্টর জমি থেকে ২৬ হাজার ৩শ ৩৫ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ২ হাজার ৪শ ৬০ হেক্টর জমি থেকে ৫৬ হাজার ৫শ ৮০ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ২ হাজার ৬শ ৭০ হেক্টর জমি থেকে ৬১ হাজার ৪শ ১০ মেট্রিক টন, পতœীতলা উপজেলায় ১ হাজার ৬শ ৪৫ হেক্টর জমি থেকে ৩৭ হাজার ৮শ ৩৫ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ২ হাজার ৪শ ১০ হেক্টর জমি থেকে ৫৫ হাজার ৪শ ৩০ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ১ হাজার ২শ ১০ হেক্টর জমি থেকে ২৭ হাজার ৮শ ৩০ মেট্রিক টন, পোরশা উপজেলায় ২শ ৩০ হেক্টর জমি থেকে ৫ হাজার ২শ ৯০ মেট্রিক টন, মান্দা উপজেলায় ৪ হাজার ২৫ হেক্টর জমি থেকে ৯২ হাজার ৫শ ৭৫ মেট্রিক টন এবং নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ৩শ ৭০ হেক্টর জমি থেকে ৩১ হাজার ৫শ১০ মেট্রিক টন আলু।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ ব্যাপারে কৃষকদের নানা পরামর্শ প্রদান করছেন বলেও কৃষি বিভাগ জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930