IMG-LOGO

মঙ্গলবার, ২৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্রোহী কবির ১২৭তম জন্মদিনের স্মরণেআসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর সিটি হাট পরিদর্শন করলেন পুলিশ কমিশনারগন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ
Home >> টপ নিউজ >> বিনোদন >> মধ্যরাতে বন্ধুদের সঙ্গে শ্রাবন্তীর নাচ

মধ্যরাতে বন্ধুদের সঙ্গে শ্রাবন্তীর নাচ

ধূমকেতু নিউজ ডেস্ক : টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কাজের সূত্রে শুক্রবার মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন তিনি। কাজ শেষে আবার কলকাতায় আসেন।

কলকাতায় আসার আগে মুম্বাইয়ে এক পার্টিতে নেচে দারুণ সময় কাটান শ্রাবন্তী। তার নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রাতের পার্টিতে বন্ধুবান্ধবদের সঙ্গে বেশ খোশমেজাজে রয়েছেন অভিনেত্রী।

বর্তমানে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যস্ততা তুঙ্গে। হাতে রয়েছে একাধিক কাজ। সে কারণেই শুক্রবার (৬ অক্টোবর) কলকাতা থেকে মুম্বাইয়ে গেছেন তিনি। সেখানে গিয়েই সপ্তাহ শেষে রাতভর পার্টিতে মজলেন বন্ধুবান্ধবদের নিয়ে। সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশে উড়ে যান শ্রাবন্তী। বিমানবন্দরে ভক্তদের সঙ্গে ছবিও তোলেন টালিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী। এর মধ্যে উইকঅ্যান্ডে মুম্বাইয়ে মধ্যরাতের পার্টিতে মাতলেন শ্রাবন্তী। নাচের সেই ভিডিও ঝড়েরগতিতে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফন্দে পড়িয়া বগা কান্দে রে ছবির কোকা কোলা গানে পার্টি মুডে জমিয়ে নাচতে দেখা গেল শ্রাবন্তীকে। মুম্বাই থেকে আবার কলকাতায় ফিরেছেন শ্রাবন্তী। শহরে ফেরার পরও তার ব্যস্ততা আগের মতোই আছে। কলকাতার ব্যস্ততার মধ্যেই আবার শুটিংয়ের কাজে আগরতলায় উড়ে যাবেন তিনি।

শ্রাবন্তী বর্তমানে ‘দেবী চৌধুরানী’র মতো দৌর্দণ্ডপ্রতাপ ঐতিহাসিক চরিত্রে অভিনয় করার জন্য হোমওয়ার্ক করছেন। কোনোপ্রকার ফাঁক রাখছেন না। কারণ ফিল্মি ক্যারিয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ সিনেমার শুটিং করতে চলেছেন তিনি। তাই মার্শাল আর্টসের প্রশিক্ষণ নিচ্ছেন শ্রাবন্তী। সোহাগ সেনের কাছে অভিনয়ের ওয়ার্কশপও করছেন। পিরিয়ডিক ফিল্মের জন্য ওই সময়ের ভাষা ও কথা বলার ধরন শিখতে হচ্ছে শ্রাবন্তীর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news