IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাত

যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাত

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুম জ্যোতি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে এমপি নুসরাত বলেন, ঘটনাটি দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো। হামলার পেছনে আওয়ামী লীগ আছে বলে ব্যক্তিগতভাবে মনে করেন তিনি।

তিনি বলেন, দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তীতেও থাকবো। এ ধরনের হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি।

নুসরাত তাবাসসুম জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তার কাছে হুমকি কল আসে। এর আগে-পরে আরও কয়েকটি হুমকি কল পান। গত মঙ্গলবার পুরো ঘটনা বর্ণনা করে ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই জিডির পরেও তার কাছে বেশ কিছু হুমকি এসেছে।

তিনি বলেন, হামলাটি যখন হয় তার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়, অর্থাৎ একটি হুমকি পোস্ট দেওয়া হয়। আপনারা জানেন যে এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখিনি। যদি গায়ে মাখতাম, তাহলে আজকে আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না।

ঘটনার বিবরণে নুসরাত বলেন, মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। ব্লাস্টের ধরণ ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে। বাকিটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। এইজন্য আমি সুনিশ্চিতভাবে বললাম না। কিন্তু জিনিসটা দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো।

বাড়িটি পরিত্যক্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু মূলধারার চ্যানেলে প্রচার হচ্ছে বলে উল্লেখ করেন এই এমপি। তিনি বলেন, এই বাড়িটি একেবারেই পরিত্যক্ত নয়। এই বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকতেন, যারা আমাদের সাথে প্রায় পাঁচ ছয় বছর ধরে আছেন। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছেন। তারা আমাদের এই বাড়িটি দেখভাল করতেন।

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
নুসরাত বলেন, এই বাড়িতেই আমি বড় হয়েছি। আমার ছোট ভাই বড় হয়েছে। আমার বাবা-মা এই বাড়িতেই তাদের সংসার করেছেন। এটা আমার দাদার হাতের তৈরি বাড়ি। এটাই আমাদের বসতবাড়ি। এই বাড়িটিতে বর্তমানে আমার গবাদিপশুর খামার ছিল। আমার আত্মীয়-স্বজন ছিল। সেই অসহায় পরিবারটি ছিল, যে পরিবারের একটি শিশু আহত হয়েছে। আমার অনেকগুলো গবাদিপশু মারা গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।

পুলিশকে খবর দেওয়ার পর তারা আসতে আনুমানিক একটা বেজেছে, অর্থাৎ ঘটনার এক ঘণ্টা পর এসেছে বলে জানান নুসরাত। তার ভাষ্য, পুলিশের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা পাহারা দিয়েছে, যদিও এখনো আলামত সংগ্রহ করতে পারেননি এবং ঘটনার প্রায় ১২ ঘণ্টা হয়ে গিয়েছে। দৌলতপুর উপজেলাতে কোনো দমকল না থাকার কারণে দমকল আসতে আসতে আমার বাড়ির মোটামুটি সবই পুড়ে গিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়ে নুসরাত বলেন, যথেষ্ট দেরি হয়ে গিয়েছে। আপনারা দ্রুত আসুন, আলামত সংগ্রহ করুন এবং তদন্ত করে বের করুন যে কারা এই ঘটনার পেছনে রয়েছে। দয়া করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো ধরনের অস্বীকার আশা করছি না। কারণ আমাদের হাতে ইতোমধ্যেই যথেষ্ট পরিমাণে প্রমাণ এবং আলামত রয়েছে।

এমপি নুসরাত বলেন, মানুষ মনে করে সংসদ সদস্য যারা রয়েছেন কিংবা নীতি-নির্ধারণী পর্যায়ে যারা থাকেন, তারা হয়তো অনেক বেশি বিশেষ। আমি জানিয়ে দিতে চাই, সাধারণ আর পাঁচটা মানুষের জীবন যতটা অনিরাপদ, আমাদের জীবনও ততটা অনিরাপদ। বর্তমান বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেদিকে গিয়েছে, তাতে আসলে সাধারণ অসাধারণ বলে কিছু নেই। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ককটেল হামলাতে একজন সাধারণ ড্রাইভার যেভাবে আহত হয়েছে, ঠিক মধ্যরাতে আমার বাড়িতে একইভাবে পেট্রল বোমা হামলাতে একটি শিশু সেভাবে আহত হয়েছে। যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা রয়েছেন, তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। কারণ শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে খুব স্মার্ট ওয়েতে কথা বললেই আর অস্বীকার করলেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হয়েছে, সেটা মিথ্যা হয়ে যাবে না।

তিনি বলেন, বাংলাদেশে ইতিপূর্বে মনে হয় না এরকম ঘটনা কখনো ঘটেছে যে বিরোধী দলেরই হোক না কেন, কিন্তু একজন রানিং এমপির বাড়িতে এ রকম মাঝরাতে চারটি পেট্রল বোমা মারা যেতে পারে। ঘটনাটি জুলাই এবং জুলাই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সকলের জন্য একটি চিহ্ন।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে নুসরাত বলেন, বাংলাদেশের সম্মানিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব, তিনি জানাবেন যে এই ধরনের ঘটনাতে রাষ্ট্র আসলে কতটুকু কী দায়িত্ব নিতে পারে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা এবং আওয়ামী লীগের সঙ্গে এ ঘটনার সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে নুসরাত বলেন, আমি কিছুই বলছি না। আমি শুধু এটা বলছি যে এই ঘটনার পূর্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছ থেকে, পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছি এবং পরবর্তীতে তারা দায় স্বীকার করে বিভিন্ন ফেসবুক পোস্ট দিচ্ছে, উল্লাস করছে। হতে পারে নেহাত ক্রেডিটবাজি, কিন্তু তারা উল্লাস করছে। আমি সেটুকু শুধু জনগণকে জানাতে চাই।’

শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, আমি মনে করি খুনি হাসিনা খুব স্টুপিড একটা মানুষ। কারণ নাশকতা করে, জ্বালাও-পোড়াও করে, মানুষের বাড়ি নষ্ট করে কবে কে ফিরতে পেরেছে। স্থানীয় কোনো কারণের সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নে নুসরাত বলেন, আমি আমার স্থানীয় লোকজনকে, আমার এলাকাবাসীকে সন্দেহ করি না। পুলিশ পুলিশের কাজ করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা আওয়ামী লীগেরই কাজ।’

এর আগে গতকাল বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে আগুন লাগে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে হঠাৎ করে বিকট শব্দ হয় পরে তারা গবাদি পশু রাখার ঘরে আগুনের শিখা দেখতে পান। সেটি সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের দাদার বাড়ি। তার পাশেই বাবা-মাসহ পরিবারের সদস্যরা বসবাস করেন। এতে পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি। সেই বাড়িতে

কেয়ারটেকার তার পরিবার নিয়ে বসবাস করেন। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ও গবাদি পশুগুলো অন্য জায়গায় স্থানান্তরিত করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে কয়েকটি ছাগল এবং বেশকিছু মুরগি মারা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31