IMG-LOGO

রবিবার, ৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে জাতীয় সমবায় দিবস পালিত‘পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক’মহাদেবপুরে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সমবায় দিবস পালনসিরাজগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীসাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন‘সরকার আশা করছে বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে’‘দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে’বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি!মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতফুলবাড়ীতে গরুবাহী নসিমনের ধাক্কায় নারী পথচারী নিহতবাগমারায় প্রেমিকার অনশনে বাড়ি ছেড়ে উধাও পরিবারের সদস্য, সেই লেটিশিয়ার বিরুদ্ধে প্রেমিকের মায়ের মামলানাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিততানোরে ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবনের আলোচনা সভা
Home >> বিনোদন >> টপ নিউজ >> ‘পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক’

‘পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের ঘটনায় মুখ খুলেছেন ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তার মতে, পরীমনির এমন আচরণ শুধু একজন শিল্পীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে না, বরং পুরো শিল্পী সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন পরীমনি। সেখানে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে তাকে গালমন্দ ও হুমকি দেন এই চিত্রনায়িকা।

এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে এবার নিজের অবস্থান জানিয়েছেন রিনা খান।

তিনি বলেন, ‘রাগের বশবর্তী হয়ে অনেকে হয়তো গালাগালি করে, এটা আসলে উচিত না। মিডিয়ার মাধ্যমেই আমরা কিন্তু পরিচিত হই। আমাদের সুনামটাও আসে মিডিয়ার মাধ্যমে, আমাদের দুর্নামটাও আসে মিডিয়ার মাধ্যমে। তাই আমরা এমন কোনো কথা বলব না, এমন কোনো ব্যবহার করব না, যেটা শিল্পীদের ওপর বর্তায়।’

পরীমনির আচরণকে পুরো শিল্পী সমাজের জন্য কলঙ্ক উল্লেখ করে রিনা খান আরও বলেন, ‘আমি কেন হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা তো একজন শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক।

এটা ঠিক হয়নি, আমি দেখেছি নিউজটা। তবে এভাবে গালাগালি করা উচিত না। আমি অলওভার শিল্পীদের কথাই বলছি, আপনার কোনো ক্ষোভ থাকলে আপনি তাকে আলাদা ডেকে নিয়ে বলতে পারেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31