ধূমকেতু প্রতিবেদক : গোদাগাড়ীর কাঁকনহাট কারিতাস সুন্দরপুর ইউনিট অফিসে শনিবার করোনা ভাইরাস সংক্রমণ ও হাইজিন বিষয়ক স্ব-প্রতিরক্ষামুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে প্রশিক্ষণে আলোচক ছিলেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, কাঁকনহাট জেনারেল হাসপাতালের ডাক্তার বিপ্লব হেম্ব্রম।
প্রশিক্ষণের সার্বিক দায়িত্বে ছিলেন কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের এসডিডিবি প্রকল্পের এনিমেটর লিনা বিশ্বাস। প্রশিক্ষণে অংশগ্রহনকারী ক্লাব সমুহের সভাপতি, সদস্য এবং অভিভাবকগণ অংশগ্রহণ করেন।
আলোচক বলেন, সারা বিশ্বব্যাপি কোভিড-১৯, করোনা ভাইরাস মারাত্বক রুপ ধারন করেছে। বিশ্বে প্রতিদিন এই ভাইরানের লক্ষ লক্ষ লোক আক্রান্ত এবং হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। উন্নত দেশগুলোও করোনা থেকে জনগণকে রক্ষা করতে পারছেনা। বাংলাদেশেও প্রতিদিন আক্রান্তের সংখা বাড়ছে। মাঝখানে এর প্রাদুর্ভাব কিছুটা কমলেও আবার বাড়তে শুরু করেছে।
তিনি আরো বলেন, করোনা একটি মারাত্বক ভাইরাস। তবে সচেতন হলে এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকলে এ থেকে বাঁচা সম্ভব। এজন্য সরকারী বিধি নিষেধ মানার জন্য উপস্থিত অংশগ্রহণকারীদের পরামর্শ দেন তিনি। সেইসাথে বাড়ির বাহিরে আসলে মাস্ক ব্যবহার এবং দিনে বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়া এবং প্রয়োজনে হান্ডস্যানটাইজার ব্যবহার করার আহবান জানান তিনি।


