IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে
Home >> নগর-গ্রাম >> শিবগঞ্জে শ্রমিকদের মধ্যে আর্থিক অনুদান, শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শিবগঞ্জে শ্রমিকদের মধ্যে আর্থিক অনুদান, শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় নিহত ৯ জন ধানকাটা শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত চলতি মাসের ৫ ও ৭ আর্থিক অনুদান ও অত্র উপজেলার বিভিন্ন স্থানে ১৫ হাজার মাস্ক ও ২ হাজার শীত বস্ত্র বিতরণ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে, চলমান কর্মসূচীর অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে, শিবগঞ্জ পৌরসভা ও কানসাট বাজার এলাকায় এগুলো বিতরণ করেন তিনি।

তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের পাশে অতিতেও ছিলো এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বিএনপি জনগণের দু:খ দুর্দশা দেখেন, সমস্যা বোঝেন। আর এর আলোকে পদক্ষেপ নেন বলে জানান শাহিন শওকত।

তিনি আরো বলেন, এই সরকার জোর করে ক্ষমতায় আছে। বিএনপিকে ভেঙ্গে তছনছ করে দেয়ার জন্য তারা চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু বিএনপি’র চুল পরিমান আজও ক্ষতি করতে পারেনি। বিএনপি অতিতেও একত্রিত ছিলো এখনো আছে।

তিনি বলেন, এই সরকার জনগণের অধিকার খর্ব করেছে। জনগণের কোন স্বাধীনতা নাই। খুন, গুম, নির্যাতন, ধর্ষণ, অর্থ লোপাট ও পাচারসহ রাজনৈতিক মিথ্যা মামলা বিএনপি ও জনগণের উপরে করে যাচ্ছে।

সেইসাথে গণতন্ত্রকে হত্যা করে একনায়কতন্ত্র কায়েম করেছে বলে উল্লেখ করেন তিনি। জনগণের অধিকার আদায় এবং গণতন্ত্র পুণরুদ্ধারে এই সরকারের পতন ছাড়া কোন বিকল্প নাই। আর বিনা ভোটের এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই আন্দোলনে সকলকে রাজপথে থাকার আহবান জানান তিনি। বক্তব্য শেষে তিনি নগত অর্থ, কম্বল ও মাস্ক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, চাপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, আদিনা কলেজের সাবেক ভিপি হায়াত উদ্দৌলা, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবাইদ পাঠান, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি সরিফুল ইসলাম শারেফ, শিবগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি জিন্নুর রহমান, চাপাইনবাবগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ।

এছাড়াও কানসাট ইউনিয়নের সাবেক ছাত্রনেতা খালেক, চাপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ, সাধারণ সম্পাদক ওয়াকির রহমান, চাপাইনবয়াবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান ও শাহাবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেতাউর রহমানসহ শিবগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31