IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> চারঘাটে বছর ধরেই চলছে কৃষি জমিতে অবৈধ পুকুর খননের মহোৎসব

সরকারি নিষেধাজ্ঞা অমান্য

চারঘাটে বছর ধরেই চলছে কৃষি জমিতে অবৈধ পুকুর খননের মহোৎসব

চারঘাটে বছর ধরেই চলছে কৃষি জমিতে অবৈধ পুকুর খননের মহোৎসব

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : এক সময় চোখ মেলালেই প্রানটা ভরে যেতো সবুজের সমারোহে। চারিদিকে ফসল আর আম বাগান। কৃষকের প্রান ভরে থাকতো বছর জুরেই। তবে কৃষকের সেই প্রান ভরা বুক চিরে এখন শুধুই পুকুর আর পুকুর। বছর ধরেই এখন চারঘাটের কৃষি জমির বুক চিরে অবৈধ ভাবে চলছে পুকুর খননের মহোৎসব। পেপার পত্রিকায় বিভিন্ন সময় সংবাদ প্রকাশসহ কৃষকদের বুক ফাটা কান্নায় মাঝে মধ্যে স্থানীয় প্রশাসন একটু নড়েচরে বসে। ফলে অবৈধ পুকুর খননকারীদের কাজে ব্যবহৃত ভ্যাকু মেশিনের ব্যাটারী খুলে নেয়ার মধ্যেই থেমে থাকে স্থানীয় প্রশাসনের কার্য্যক্রম। এতে বছর ধরেই চারঘাটে এখন পুকুর খনন চলছে বাধাহিন ভাবে।

অভিযোগ উঠেছে সরকারি অফিসের কিছু অসৎ কর্মকর্তাদের ম্যানেজ করে চারঘাটের চিহিৃত কয়েকটি সিন্ডিকেট কৃষি জমির ধ্বংসযজ্ঞ পরিচালনা করে আসলেও দেখার কেউ নেই। ফলে অনেকটা বাধাহিন ভাবেই চলছে পুকুর খননের মহোৎসব। এতে করে শুধু কৃষি জমিই নষ্ট হচ্ছে না পরিবেশের ওপরও বিরূপ প্রভাবের আশঙ্কা রয়েছে।

অপরদিকে মাটি বহনকারী ট্রাক্টর চলাচলের কারণে সড়ক-মহাসড়কেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। দ্রুত এর অবসান না হলে জলাবদ্ধতাসহ পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ারও আশঙ্কা করছেন কৃষি সংশ্লিষ্টরা। তবে উপজেলা প্রশাসনের দাবি পুকুর খনন বন্ধে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তারা।

চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নিমপাড়া, চারঘাট সদর, ভায়ালক্ষিপুর ও শলুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবাধে চলছে পুকুর খনন। তবে অধিকাংশ পুকুর খননকারীরা বিভিন্ন জমির মালিকদের নিকট থেকে মোটা অংকের টাকার বিনিময়ে লীজ নিয়ে এসব পুকুর খনন করছেন। আর সাবার করা হচ্ছে আমসহ বিভিন্ন ধরনের ফলের বাগান। ধ্বংস করা হচ্ছে ধানসহ তিন ফসলীর জমির। এতে সাময়িকভাবে জমির মালিকরা লাভবান হলেও দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়ছেন পুকুর খনন কারী জমির আশে পাশে থাকা বাগান মালিক ও ফসলী জমির মালিকরা। তাদের দাবি, এভাবে যত্রতত্র ভাবে পুকুর খননের ফলে জ্বলাবদ্ধতাসহ জমির উর্বরতা নষ্ট হচ্ছে। কমছে কৃষি জমির পরিমান।

নাম প্রকাশে নিমপাড়া ইউনিয়নের নন্দনগাছী বাজারের জনৈক ব্যবসায়ী বলেন, শুধু ফকিরপাড়া মাঠে নয়, ভাটপাড়া মাঠ জুরে আগে যেখানে দেখা গেছে, গম ও ধানের শীষ। এখন সেখানে তাকালেই দেখা যাবে পুকুর আর পুকুর। এভাবে পুরো উপজেলার বেশীর ভাগ মাঠ জুরেই এক শ্রেণীর অস্বাধূ ব্যাক্তি দীর্ঘদিন ধরেই পুকুর খনন করে চলেছেন।

শুধু নিমপাড়া ইউনিয়নেই পুকুর খনন স্বীমাবদ্ধ নয়। উপজেলার শলুয়া, ভায়ালক্ষিপুর, ইউসুফপুর, সারদা ও চারঘাট সদর ইউনিয়নেরও বেশীর ভাগ মাঠ জুরেই এখণ চলছে পুকুর খননের মহোৎসব। দেখার যেন কেউ নেই। এতে করে পুকুর খননকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত এসব অবৈধ পুকুর খননকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের কৃষক সমাজ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম বলেন, পুকুর খনন সম্পুর্ণ ভাবেই অবৈধ। তার পরেও উপজেলার যে প্রান্তেই পুকুর খননের সংবাদ পাওয়া যাচ্ছে সেখানেই অভিযান পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ছাড়াও যারা সরকারী নিষেধাজ্ঞা অমান্য করছে তাদের বিরুদ্ধে সামাজিক ভাবেও প্রতিরোধ গড়ে তোলা উচিত বলে দাবি করেন তিনি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031