IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রীরাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পেরঅনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীসিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূত

রাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূত

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুন ধরে দিয়ে প্রায় ২লাখ টাকার মালামাল ভুস্মিভূত করার অভিযোগ ওঠেছে। বুধবার গভীর রাতে উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া মৃধাপাড়া গ্রামে প্রবাসী মোফাজ্জল হোসেনের বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এছাড়া নির্মানাধীন বাসার বেশ কিছু পাইপও ভাংচুর করেছে দুবৃত্তরা। গত দেড় বছর আগেও দুবৃত্তরা ওই বাড়ীতে আগুন দিয়ে মালামাল পুরে দেয় বলে জানিয়েছেন স্বজনরা। প্রবাসী মোফাজ্জল হোসেন ওই গ্রামের খয়ের আলীর ছেলে।

প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার জানান,গত ১সপ্তাহ আগে বাড়ীতে তালা দিয়ে বাবার বাড়ীতে বেড়াতে যান। হঠাৎ করেই বুধবার গভীর রাতে মোবাইল ফোনে জানতে পারেন বাড়ীতে আগুন জ্বলছে।

এসময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করে। তার পরেও ঘরের মধ্যে থাকা খাট,ফ্রিজ,ছোকেসসহ বিভিন্ন আসবাবাপত্র পুরে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন শারমিন আক্তার। তিনি বলেন, প্রকাশ্য কারো সাথে আমাদের কোন দ্বন্দ্ব নেই। তার পরেও কে বা কাহারা বার বার আগুন ধরে দিচ্ছে। তিনি ধারনা করে বলেন,ঘরের জানালা দিয়ে দুবৃত্তরা আগুন ধরে দিয়েছে।

এছাড়া বাড়ীর একটু অদুরে তার নির্মানাধীন বাসার মোটরের পাইপ এবং ওয়াস রুমের কয়েকটি পাইপ ভেঙ্গে নিয়ে গেছে দুবৃত্তরা।

শারমিন আক্তার আরো জানান,গত দেড় বছর আগেও কে বা কাহারা বাড়ীতে আগুন ধরে দিয়েছিল। ওই সময় নগদ ২০হাজার টাকাসহ প্রায় ১লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়ে যায়। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন তিনি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,আগুনের ঘটনা ক্ষতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031