IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রীরাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকহরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তি

পার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তি

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ায় পরকীয়া সম্পর্কে জড়িয়ে একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন শাকিল ও নুরুন্নাহার নামে এক প্রেমিক যুগল। বর্তমানে তারা দুইজনই কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া শহরের রেইনউইক পার্কে এ ঘটনা ঘটে। পুলিশ,স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাকিল ও নুরুন্নাহার দুইজনের বাড়িই কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। তারা পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন বলে জানা যায়। বৃহস্পতিবার সকালে দুইজন একসঙ্গে রেইনউইক পার্কে প্রবেশ করেন। কিছুক্ষণ পর পার্কের ভেতরে তারা একসঙ্গে বিষপান করেন। বিষক্রিয়ায় অসুস্থ হয়ে দুইজনই অস্বাভাবিক আচরণ করতে থাকলে বিষয়টি পার্কে থাকা লোকজনের নজরে আসে।
পরে তারা তাদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন বলেন, দুইজনকে একসঙ্গে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের এখনো জ্ঞান ফেরেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ঘাস মারা বিষজাতীয় কোনো পদার্থ পান করেছেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন,তাদের দুইজনের বাড়ি মিরপুর উপজেলায়। তারা দুইজনই বিবাহিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে নুরুন্নাহার কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল গ্রামের এনামের মেয়ে এবং শাকিলের বাড়ি ওই উপজেলার কুরিপোল গ্রামে বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031