ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চৌধুরী কামাল ইবনে ইউসুফের গ্রামের বাড়ি ফরিদপুরে। ১৯৮১ সালে তিনি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ১৯৯১ সালে আবারও নির্বাচিত হন এবং বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী হন। সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে জিতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী হয়েছিলেন তিনি।


