IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> শিক্ষা >> মান্দায় ১৫ বছর পর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

মান্দায় ১৫ বছর পর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

ভোট নির্বাচন ব্যালট

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় দীর্ঘ ১৫বছর পর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামি শনিবার (২৭ এপ্রিল) ২৫টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে শিক্ষকদের মাঝে বইছে উৎসবের আমেজ।

দুটি প্যানেলে বিভক্ত হয়ে ২৫টি পদে ৪৫জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে মোফাজ্জল-বদিউল-খায়রুল ও সাইফুল প্যানেল ২৫টি পদেই প্রার্থী দিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।

অপরদিকে মন্জুরুল হাসান (আলম) ও মোজাম্মেল হক বকুল প্যানেল ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রধান তিন পদে ৮জন প্রার্থী ভোটযুদ্ধে লড়াই করছেন। এর মধ্যে সভাপতি পদে প্রার্থী রয়েছেন ৩জন, সাধারণ সম্পাদক পদে ২জন ও সাংগঠনিক পদে ৩জন। আগামি শনিবার সকাল ৯টার থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ভোটার সংখ্যা ৯৯৭জন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষকেরা (ভোটার) জানান, দীর্ঘদিন ধরে এ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন হয়নি। সর্বশেষ কমিটির সভাপতি সাহাদত হোসেন অবসরে যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। নেতৃত্ব সংকটের কারণে এরই মধ্যে অনেক শিক্ষক জুলুম নির্যাতনের শিকার হন। এসব কারণে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন এমন নেতৃত্বকেই বেছে নিবেন তাঁরা।

তবে একাধিক শিক্ষকেরা দাবী করেন, প্রচার-প্রচারণায় এরই মধ্যে মোফাজ্জল-খায়রুল পূর্ণ প্যানেলটি ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31