IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> ক্ষমা চেয়ে বিএনপির ৩০০ নেতার আবেদন

ক্ষমা চেয়ে বিএনপির ৩০০ নেতার আবেদন

বিএনপির মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপিতে বহিষ্কারের হিড়িক চলছে। গত কয়েক বছরে সাত শতাধিক নেতাকে বহিষ্কার করেছে দলটি। এদের মধ্যে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে তৃণমূল নেতারাও রয়েছেন। বেশিরভাগের বিরুদ্ধে অভিযোগ দলীয় শৃংখলাভঙ্গ।

বহিষ্কার হওয়া নেতাদের মধ্যে অনেকে নিজ নিজ এলাকার রাজনীতিতে অনেক প্রভাবশালী। এসব নেতারা দলে ফিরতে চান। ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে অন্তত তিনশ জন আবেদন করলেও বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে মাত্র ২০ জনের। বাকিদের বিষয়ে এখনো সিদ্ধান্তে অনড় হাইকমান্ড।

যে কোনো উপায়ে দলে ফিরতে চান বহিষ্কৃত ও অব্যাহতি পাওয়া নেতারা। তাদের মধ্যে কেউ কেউ দলের কাছে একাধিকবার আবেদনও করেছেন। ঘুরছেন বিএনপির শীর্ষ নেতাদের কাছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। এদিকে দল থেকে কোনো সংকেত না মিললেও বিএনপির কর্মসূচিতে বহিষ্কৃত ও অব্যাহতি পাওয়া নেতাদের অনেকেই অংশ নিচ্ছেন। অবশ্য তাদের ক্ষমা না করার কারণ হিসাবে কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, বেশ কয়েকজন একাধিকবার আবেদন করলেও স্থানীয় গ্রুপিং-দ্বন্দ্বের কারণে দলে ফেরানোর সিদ্ধান্ত হচ্ছে না। আবার ঢালাওভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করলে দলে চেইন অব কমান্ড ভেঙে পড়তে পারে। তবে এত সংখ্যক নেতার বহিষ্কারে তৃণমূলে সাংগঠনিক শক্তি দুর্বল হচ্ছে বলে নেতারা স্বীকার করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, বিভিন্ন কারণে দলের ত্যাগী নেতাদের বহিষ্কার করতে বাধ্য হয়েছে দল। তবে কয়েকজনের বিষয়ে নীতিনির্ধারকরা ইতিবাচক ছিলেন। তারা ভুল স্বীকার করে আবেদন করেছে। এগুলো নিয়ে কয়েকবার স্থায়ী কমিটিতে আলোচনাও হয়েছে। সাংগঠনিক নেতারাও এই বিষয়ে সুপারিশ করেছেন। একদফার আন্দোলন চলাকালীন কয়েকজনের আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করার কথা ছিল। কেন হচ্ছে না তা জানা নেই। তবে তিনি এ-ও বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার করলে দলীয় শৃঙ্খলা ধরে রাখা যাবে না। অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার বলেন, বহিষ্কৃত নেতাদের আবেদন বিবেচনাধীন রয়েছে।

জানা যায়, ২০১৯ সাল থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বিএনপির অন্তত পাঁচশ পদধারী নেতাকে বহিষ্কার করা হয়। এর মধ্যে গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে অংশ নেওয়া কয়েকশ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর বাইরেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতাকেও বহিষ্কার ও দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ইউনিট কমিটির বিরোধিতা, স্থানীয় বিরোধ, বিতর্কিত বক্তব্যের কারণে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ও অব্যাহতি পাওয়া নেতাদের অনেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়ে সক্রিয় হওয়া, বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে পুনর্বহালের জন্য আবেদন করেছেন। যা কেন্দ্রীয় দপ্তরে পড়ে আছে বছরের পর বছর। বেশ কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে মহাসচিব, কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের সুপারিশ থাকলেও কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে স্থানীয় রাজনীতিতে শক্তি হারাচ্ছে বিএনপি-এমনটাই বলেছেন তৃণমূলের নেতারা।

এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করে বিএনপি। এর মধ্যে দুজন ছাড়া কেউ বিজয়ী হতে পারেননি। ফলে বাকিদের কেউ কেউ বিএনপিতে ফেরার চেষ্টা চালাচ্ছেন। এছাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত বহিষ্কার করা হয়েছে ২০৪ নেতাকে।

প্রভাবশালী নেতাদের মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় ২০২২ সালের জানুয়ারিতে বহিষ্কার হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার। কুমিল্লা সিটি নির্বাচনে অংশ নেওয়ায় সাবেক মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য মনিরুল হক সাক্কু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারকে আজীবন বহিষ্কার করে দলটি। ২০২১ সালে খুলনা মহানগর কমিটি গঠন নিয়ে দলের সিদ্ধান্তে আপত্তি জানালে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয় নজরুল ইসলাম মঞ্জুকে।

তৈমূর আলম, মঞ্জু, সাক্কুসহ ডজনখানেক প্রভাবশালী নেতা দলের কাছে ক্ষমা চেয়ে একাধিকবার আবেদন করেছেন। দীর্ঘদিন ধরে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন ঝুলে থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘তৃণমূল বিএনপি’তে যোগ দেন তৈমূর আলম খন্দকার। তবে সাক্কু, মঞ্জুসহ অনেকেই বিএনপির কর্মসূচিতে অনুসারীদের নিয়ে অংশ নিচ্ছেন। দপ্তর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়ে ৫ বার আবেদন করেছেন মঞ্জু।

২০১৯ সালের জানুয়ারি মাসে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। ২০২২ সালে সিটি নির্বাচনে আরও কঠোর অবস্থান নেয় দলটি। সে সময় বহিষ্কৃত হন দুই শতাধিক নেতা। যদিও তাদের অনেকেই নিজস্ব শক্তি বলয়ের কারণে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এছাড়া বিভিন্ন সময়ে বহিষ্কৃত নেতাদের অনেকেই মামলা-হামলায় জর্জরিত। স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় ও প্রভাবশালী নেতাদের দলে ফিরিয়ে আনা হলে আন্দোলন আরও গতিশীল হবে বলে মনে করছেন কেন্দ্রীয় নেতারা।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আমি বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করেছি, এখনো করছি। ৪৫ বছর ধরে এই দলের জন্য রক্ত, ঘাম, শ্রম দিয়েছি। বিএনপি ছেড়ে কোথাও যাওয়ার সুযোগ নেই। রক্তে মিশে আছে বিএনপির নাম। এজন্যই আজীবন দলের হয়ে কাজ করতে চাই। আমি চাই বিএনপি আগের মতো ঘুরে দাঁড়াক। বিগত দিনের ক্ষয়ক্ষতি পুষিয়ে সরকারবিরোধী আন্দোলন জোরদার করে জনগণের চাওয়া পূরণ করুক। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ পেলে আমি আমার সর্বোচ্চ দিয়ে সরকারবিরোধী আন্দোলনকে চাঙা করব।’

মনিরুল হক সাক্কু বলেন, ‘ছাত্রজীবন থেকে ছাত্রদল করে রাজনীতি শুরু করেছি। এলাকায় একাধিকবার জনপ্রতিনিধিত্ব করেছি। দলীয় নির্দেশনা না মানার কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে। শুধু এলাকার জনগণের চাওয়ার কারণে দলের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে নির্বাচন করেছি। এছাড়া দলের অন্য কোনো ক্ষতি করিনি। এজন্য ক্ষমা চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আবেদন করেছি। দলের বহিষ্কৃত নেতা হলেও আমি সব কর্মসূচিতে অংশ নিচ্ছি। ২৮ অক্টোবর ঢাকার সমাবেশেও নেতাকর্মীদের নিয়ে হাজির হয়েছি। কয়েক বছর ধরে বহু দল আমাকে নিতে চেয়েছে। কিন্তু বিএনপির রাজনীতির বাইরে অন্যকিছু চিন্তা করিনি। আমি চাই দল আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করুক। সক্রিয় রাজনীতির মধ্য দিয়ে আগামী দিনের আন্দোলনকে জোরদার করব।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31