IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা
Home >> রাজশাহী >> টপ নিউজ >> চারঘাটের কিন্ডারগার্টেন গুলো বন্ধ, শিক্ষকদের মানবেতর জীবনযাপন

চারঘাটের কিন্ডারগার্টেন গুলো বন্ধ, শিক্ষকদের মানবেতর জীবনযাপন

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : সারা দেশের ন্যায়, রাজশাহীর চারঘাটে করোনা ভাইরাস রোগ প্রতিরোধে সরকার ঘোষিত সকল শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ রয়েছে। এরপর থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি উপজেলা কিন্ডারগার্টেগুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে কিন্ডারগার্টেন স্কুলের সঙ্গে জড়িত সকল শিক্ষকগনের আয় উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চারঘাট, সরদহ, ইউসুফপুর ও নন্দনগাছিতে প্রায় ১৪টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। প্রায় প্রতিটি স্কুলে কেজি প্রথমশ্রেনী থেকে অষ্টমশ্রেনী পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শিক্ষা অধিদপ্তরের অনুমতি নিয়ে এই সকল কির্ডারগার্টেন স্কুলগুলোতে পাঠদান কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছেন নুরুল মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক সাইদুর রহমান।

তিনি আরও বলেন, পাঠদান অনুমতির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সরকার থেকে প্রয়োজনীয় বই সরবরাহ করে থাকে। কিন্তু করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে সরকারী সিদ্ধান্ত মোতাবেক অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি উপজেলায় আমাদের সকল কিন্ডারগার্টেন স্কুলগুলো গত মার্চ মাস থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। স্কুলের অধিকাংশ শিক্ষকগনই স্কুলের শিক্ষকতা পেশার উপর নির্ভরশীল। স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের নির্ধারিত মাসিক বেতন নেওয়া হয় না। এরফলে শিক্ষকদের বেতন দেয়া বন্ধ রয়েছে।

একই কথা বলেন, সরদহ মডেল স্কুলের পরিচালক সাইফুল ইসলাম। তিনি আরও বলেন, উপজেলার ১৪টি স্কুলে প্রায় ৩ হাজার ৫ শত ছাত্র-ছাত্রী ও ৩ শত জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন। শিক্ষকদের অধিকাংশ এই শিক্ষকতা পেশার উপর অর্জিত আয়ে সংসারের ব্যয় নির্বাহ করে থাকে। প্রথম কয়েক মাস স্কুল কর্তৃপক্ষ কর্মরত শিক্ষকদের সহযোগীতা করলেও তা আর সম্ভবপর হয়ে উঠছেনা বলে তিনি জানান। ফলে অনেকে সংসারের খরচ যোগান দেয়ার জন্য অন্যের জমিতে কাজ করছেন।

করোনায় ক্ষতিগ্রস্ত সরকারী ঘোষিত প্রনোদনার জন্য শিক্ষকদের আর্থিক সহায়তার জন্য গত মার্চ মাসে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলেও এখন পর্যন্ত কোন সহযোগীতা পাওয়া যায়নি বলে জানান, নন্দনগাছি প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম। স্বল্প পরিসরে হলেও আমাদের স্কুলে পাঠদানের অনুমতি দেয়া হোক অথবা শিক্ষকদের প্রনোদনার আওতায় আর্থিক সহায়তার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার জন্য তিনি উপজেলা প্রশাসনকে অনুরোধ জানান।

এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রশিদা ইয়াসমিন বলেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের আর্থিক সহযোগীতার বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই তবে গত রমজান মাসে উপজেলা প্রশাসনের প্রস্তাবের প্রেক্ষিতে ৫টি কিন্ডারগার্টেন স্কুলের নামের তালিকা দেয়া হয়েছিল।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা বলেন, আমরা ইতিমধ্যে কিছু সংখ্যক স্কুলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারী অনুদান দেয়া হয়েছে। পরবর্তীতে সরকারী পর্যায় থেকে কোন নির্দেশনা পাওয়া যায়নি তবে পেলে পর্যায়ক্রমে প্রত্যেকটি স্কুলে সহযোগীতা দেয়া হবে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31