IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> আইন-আদালত >> সার সিন্ডিকেটের হোতা স্বপনের ৬ মাসের দণ্ড

সার সিন্ডিকেটের হোতা স্বপনের ৬ মাসের দণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : অবৈধ উপায়ে সংগ্রহ করে মজুদ রাখা ও কৃষকের কাছে বেশি দামে সার বিক্রির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার রাজবাড়ীহাটে শফিকুল ইসলাম স্বপন নামে সার সিন্ডিকেটের এক হোতাকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন নাচোল উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম।

এ সময় শফিকুল ইসলাম স্বপনের গুদামে অবৈধভাবে মজুদ রাখা ১ হাজার ৪৮৫ বস্তা বিভিন্ন ধরনের সার পেয়ে গুদাম সিলগালা করা হয়েছে। পরে স্বপনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। তাকে নাচোল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি কৃষি কর্মকর্তার মাধ্যমে আগেই ফাঁস হওয়ায় চোরাই সার সিন্ডিকেটের অন্যতম মূলহোতা তরিকুল আলম ও তার ভাই তৈমুর আলী উপজেলার নাচোলবাজার ও রাজবাড়ীহাটে থাকা তাদের দুটি গুদামে তালা দিয়ে আত্মগোপন করেন। পরে তরিকুল অসুস্থতার ভান করে রাতে হাসপাতালে ভর্তি হন।

নাচোলে গড়ে উঠা বিশাল সার সিন্ডিকেটের হোতাদের সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তার গভীর যোগসাজশ থাকায় দীর্ঘদিন ধরে সারের কালোবাজারি চলছে বলে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন। সারের মতো স্পর্শকাতর একটি সরকারি পণ্য নিয়ে কারসাজিতে সহযোগিতার জন্য কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ দেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ বলেছেন, তিনি অভিযানিক টিমে ছিলেন এবং তাদের যথাসাধ্য সহযোগিতা করেছেন। গোয়েন্দা সংস্থা সার কারসাজির পুরো বিষয়টি পৃথকভাবে তদন্ত শুরু করেছে এবং কারা কারা জড়িত তাদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31