IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে সরকারি জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

ঝালকাঠিতে সরকারি জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে সরকারি জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে বাইতুল মামুর জামে মসজিদ কমিটির বিরুদ্ধে। উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো.সাইফুর রহমান থানা পুলিশ ও সাংবাদিকদের কাছে অভেযোগ করেন। সাইফুর রহমান লেবুবুনিয়া (তাঁরাবুনিয়া) এলাকার মৃত্যু শাহ-আলম হাওলাদারের ছেলে।

সাইফুর রহমান অভিযোগ করে জানায়, দীর্ঘদিন আগে সাতুরিয়া ইউনিয়র পরিষদ থেকে মৌখিক অনুমতি নিয়ে ঐ জমি দীর্ঘদিন যাবৎ আমার দাদা আব্দুল মজিদ হাওলাদার তার মৃত্যুর পরে আমার বাবা ও চাচা’রা ভোগদখল করে আসছে। এখানে আমাদের তিনটি দোকানও ছিলো। গত ৫ আগষ্ট দোকানগুলো ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা। এরপরে ৭ আগষ্ট বাজারের মসজিদ কমিটির লোকজন ঐ জায়গায় পাকা দোকান নির্মাণের কাজ শুরু করে।

এ ব্যাপারে বাইতুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান জানায়, চেয়ারম্যান থাকা কালীন সময়ে মুসল্লিদের দাবির প্রেক্ষিতে মৌখিকভাবে এই জমি মসজিদের কাজে ব্যাবহারের অনুমতি দিয়েছিলাম। কিন্তু তখন মসজিদের কাজের জন্য জমিটি ব্যাবহার করতে পারেনি কারন আওয়ামী লীগে’র কতিপয় লোক জমি তাদের দখলে নিয়ে যায়। বর্তমানে মসজিদের সকল মুসল্লিরা মিলে দখলমুক্ত করে ঐ জায়গায় পাকা দোকান নির্মাণ করতেছে।

এ বিষয়ে সাতুরিয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাঈনুল হায়দার নিপু জানান, ঐ জমিটা সরকারি (ইউনিয়ন পরিষদের)। আমরা বিল্ডিং নির্মাণের জন্য কাউকে অনুমতি দেইনি। পরিষদের কোনো অনুমতি না নিয়েই মসজিদ কমিটির লোকজন ওখানে পাকা দোকান নির্মাণ করতেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানান, এ বিষয়ে এখনো আমাকে কেউ কিছু জানায়নি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31