IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> রাজশাহী >> টপ নিউজ >> সড়ক দুর্ঘটনায় বাগমারার একই পরিবারের ৪ জন নিহত

সড়ক দুর্ঘটনায় বাগমারার একই পরিবারের ৪ জন নিহত

সড়ক দুর্ঘটনায় বাগমারার একই পরিবারের ৪ জন নিহত

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গিয়েছিলেন দুই সস্তান। সঙ্গে নিয়েছিলেন তাদের মাকে। চিকিৎসা শেষে সোমবার (১৯ আগস্ট) বাড়িতে ফেরার কথা ছিল তাঁদের। বাড়িতে ফিরলেন তাঁরা, তবে লাশ হয়ে। সড়ক দুর্ঘটনায় একই পরিবারের প্রাণ হারিয়েছেন চারজন।

তারা হলেন রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর ডাঙ্গাপাড়া গ্রামের জসিম উদ্দিন (৬২), তাঁর স্ত্রী নার্গিস বেগম ওরফে ময়না (৫৪), ছেলে জামাল হোসেন (৪৫) ও কামাল হোসেন (৩৬)। এই ঘটনায় আহত হয়েছেন চালক আশিক হোসেন (২৮)। এলাকা জুড়ে চলছে শোকের মাতম।

সলঙ্গা থানার পুলিশ ও নিহতদের স্বজনেরা জানান, অসুস্থ জসিম উদ্দিন দীর্ঘদিন থেকে অসুখে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে তারা বাগমারা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে শনিবার তাঁকে ঢাকায় নেওয়া হয় চিকিৎসার জন্য। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও দুই সস্তান। চিকিৎসা শেষে ওই মাইক্রোবাসে করে বাড়িতে ফিরছিলেন। তাঁদের বহনকারী মাইক্রোবাস রাত সাড়ে তিনটার দিকে হাটিকুমরুল এলাকার গোলচত্বরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী একই পরিবারের চারজন মারা যান। এছাড়াও চালক গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও পুলিশ নিহত চারজনের লাশ এবং অচেতন অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহতের স্বজনেরা বলেন, আজ ভোররাতে বাগমারা ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনার ও হতাহতের খবর বাড়িতে পৌঁছে দেন। খবর পেয়ে থানা থেকে লাশগুলো গ্রহণ করেন স্বজনেরা।

ওই গ্রামের বাসিন্দা ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক রফিকুল ইসলাম জানান, নিহত জসিম উদ্দিনের দুই ছেলে ও স্ত্রী মারা গেছেন। ওই পরিবারে নিহত জামালের স্ত্রী ও শিশু কন্যা ছাড়া আর কেউ থাকলো না। দুপুরে গ্রামটিতে গিয়ে আত্মীয় স্বজন ও এলাকার লোকজনকে কান্নাকাটি করতে দেখা যায়। পুরো এলাকা যেন শোকের ছাড়া নেমে এসেছে। নিহতদের জন্য পারিবারিক গোরস্থানে পাশাপাশি চারটি কবর খনন করা হয়েছে। বিকেলে ৫ টায় জানাজা শেষে দাফন করা হয়। বাড়িতে লোকজনকে ভীড় করতে দেখা যায়।

এভাবে একই পরিবারের সবাই চলে যাবে তা ভাবতে পারেনি। শহিদুল ইসলাম নামে স্থানীয় ইউপি সদস্য বলেন, সুখের পরিবার এভাবে শেষ হয়ে যাবে তা কেউ কখনো ভাবেনি।

আবুল কালাম নামের এক প্রতিবেশি জানান, জসিম অসুস্থ হওয়ার পর থেকে সন্তানেরা এলাকায় চিকিৎসা করিয়েছেন। তাঁরা চেয়েছিলেন বাবাকে উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করবেন। তবে তা আর হলো না। তাঁদের এই মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকার লোকজন।

নিহত জামালের স্ত্রীসহ তিন মেয়ে এবং কামালে রয়েছে স্ত্রী এবং এক মেয়ে। পরিবারের কর্তা ব্যক্তির মৃত্যুতে অভিভাবক শূণ্য হয়ে পড়েছে দুটি পরিবার। সেই সাথে কামালের একমাত্র ছোট মেয়ে দীর্ঘদিন থেকেই শারীরিক ভাবে অসুস্থ। তাকে ভারতে নিয়ে চিকিৎসা করা হয়েছে। বর্তমানে স্বামীর মৃত্যুতে মেয়ের চিকিৎসা নিয়ে চিন্তিত কামালের স্ত্রী। স্বামী বেঁচে থাকলে যেকোন ভাবে মেয়ের সুচিকিৎসা করাতে পারতেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি দুর্ঘাটনায় একই পরিবারে চার জনের মৃত্যুতে তিনি মর্মাহত। সেই সাথে পরিবারের জন্য যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31