IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজশাহী >> বাগমারায় বিলসূতি বিল উন্মুক্তের দাবিতে মানববন্ধন

বাগমারায় বিলসূতি বিল উন্মুক্তের দাবিতে মানববন্ধন

বাগমারায় বিলসূতি বিল উন্মুক্তের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারার বিলসূতি বিল প্রভাবশালী দখলদার সন্ত্রাসীদের কবল থেকে উম্মুক্ত রাখার দাবিতে মৎস্যজীবী ও সাধারণ লোকজন বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কর্মসূচি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিলের ধারের ১৮ গ্রামের প্রায় দুই হাজার লোক বিলসূতি বিল উন্মুক্ত রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মসূচি পালন করে। আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে অবৈধভাবে ইজারা পাওয়া ‘আর্দশ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডে’র নিবন্ধণ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

মৎস্যজীবীদের দেওয়া স্মারকলিপি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার দ্বীপপুর ও বড় বিহানালী ইউনিয়নের কিছু অংশ নিয়ে বিলসূতি বিল অবস্থিত। বিলের প্রায় ১৫ হাজার বিঘা জমি ব্যক্তি মালিকানা। এর মধ্যে জেলা প্রশাসকের দপ্তর থেকে ১২৯৬ বিঘা ইজারা দেওয়া হয়েছে। চলতি বছর থেকে ছয় বছরের জন্য ইজারা দেওয়া হয়। ইজারার নীতিমালা লঙ্ঘন করে তৃতীয় দরদাতা হিসেবে স্থানীয় ‘আর্দশ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডে’র নামে ছয় বছরের জন্য ইজারা দেওয়া হয়।

মৎস্যজীবীদের অভিযোগ, বিলটি মৎস্যজীবী সমিতির নামে ইজারা দেওয়া হলেও স্থানীয় কয়েকজন প্রভাবশালী বিলটির নিয়ন্ত্রণ নিয়ে মাছ চাষ শুরু করেন। এছাড়া ওই সমিতির নিবন্ধনের বিষয়টি নিয়ে অভিযোগ রয়েছে। সমিতির অধিকাংশ সদস্য চাকুরিজীবী। তাঁরা প্রভাবশালীদের নিয়ে জোর পূর্বক মাছচাষ করার কারণে সাধারণ মৎস্যজীবীরা বঞ্চিত হয়ে পড়েছে। বিলের ধারের মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে বিভিন্ন ভাবে মামলা, ভয়ভীতি ও হুমকি দিয়ে আসলিন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এদিকে বিলের চারপাশের দ্বীপপুর ও বড় বিহানালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় দুই হাজার সাধারণ লোকজন বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানবন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে সাধারণ লোকজনের পাশাপাশি স্থানীয় কার্ডধারী মৎস্যজীবীরাও ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সামনে সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা বিলটি উম্মুক্ত রাখার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্যে মৎস্যজীবী জাহিদুল ইসলাম, অমূল্য হালদার, গুলেমান, আব্দুল কুদ্দুস, মাসুম ও জনি ইসলাম অভিযোগ করে বলেন, তাঁরা বিলটিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বিলের ইজারা নেওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই প্রভাবশালী স্থানীয় মাষ্টার সেলিম রেজা, মাষ্টার ফজলুর রহমান, মাস্টার নজরুল ইসলাম, রেজাউল করিম, কামাল হোসেনসহ স্থানীয় প্রভাবশালী ও চাকুরীজীবিরা লিজ নেয়ার নামে পুরা বিল দখল নিয়েছেন। সাধারণকে মাছ ধরতে বাধাও দেওয়া হচ্ছে। সমাবেশ শেষে বিলটি উম্মুক্ত ঘোষণার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।

এদিকে আন্দোলনকারীরা দুপুরে ইজারা নেওয়া সমিতির নিবন্ধণ বাতিলের দাবি জানিয়ে সমবায় কর্মকর্তার দপ্তরে ঢুকে দাবি জানান। তাঁদের দাবির প্রেক্ষিতে সমবায় কর্মকর্তা সমিতির নিবন্ধণ বাতিলের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন সমবায় কর্মকর্তা আবদুল মান্নান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, বিলটির সরকারি অংশ ইজারা দেওয়া হয়েছে, তা বাতিলের জন্য জেলা প্রশাসকের পরামর্শ নেওয়া হবে। লোকজন বিলের সরকারি জমির অংশ বাদে ব্যক্তি মালিকানা জমিতে মাছ ধরতে পারবেন বলেও জানান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31