IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> ভবানীগঞ্জ পৌরসভায় মেয়র পদে আব্দুল মালেকের মনোনয়ন উত্তোলন

ভবানীগঞ্জ পৌরসভায় মেয়র পদে আব্দুল মালেকের মনোনয়ন উত্তোলন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান মেয়র আব্দুল মালেক মন্ডল। আব্দুল মালেক মন্ডল বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এরই মধ্যে মনোনয়ন পেয়েছেন। দলীয় মনোনয়ন নিয়ে তিনি দ্বিতীয় বারের মতো মেয়র পদে ভবানীগঞ্জ পৌরসভায় নির্বাচন করছেন।

মনোনয়ন ফরম উত্তোলন কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, দলিল লেখক সমিমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শামীম মীর, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা আহাদ আলী, মোজাহারুল ইসলাম, মকলেছুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অপরদিকে, বিএনপির প্রার্থী হিসেবে ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান জজ মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, জেলা ওলামা দলের আহŸায়ক তাজ উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিল্লুর রহমান, ভবানীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক রেজাউল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক মাহফুজুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিখের শেষ তারিখ, ২২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31