IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> খেলা >> লিড নিউজ >> দুই দলে ভাগ হয়ে কঠোর ফিল্ডিং অনুশীলন ভারতের

দুই দলে ভাগ হয়ে কঠোর ফিল্ডিং অনুশীলন ভারতের

ধূমকেতু নিউজ ডেস্ক : হাতে সময় মাত্র দুই দিন। শেষ সময়েও কঠোর অনুশীলন ভারতীয় দলের। আগামী বৃস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। এই ম্যাচকে সামনে রেখে গতকাল সোমবারও জোর প্রস্তুতি নিয়েছে রোহিত শর্মারা।

ব্যাটিং আর বোলিং অনুশীলনের পর ভারতীয়দের গুরুত্ব এবার ফিল্ডিংয়ে। টাইগারদের আটকাতে ভিন্ন ছক আঁকছেন ভারতের ফিল্ডিং কোচ টি. দিলীপ। শিষ্যরা যেন ক্যাচ নেওয়া আর ফিল্ডিংয়ে কোনো ভুল না করেন, সেজন্য গতকাল চিপকে ভিন্ন কৌশলে রোহিত-কোহলিদের অনুশীলন করিয়েছেন তিনি।

এদিন ভারতীয় দলকে দুই দলে ভাগ করে নেন দিলীপ। ছোট ছোট প্রতিযোগিতার মাধ্যমে অনুশীলন সেশন সম্পন্ন করেন তিনি। ক্রিকেটারদের অনুশীলনে একটি ভিডিও প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রতিযোগিতায় কোন দল জয়ী হয়েছে, বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতে সেই তথ্যও দিয়েছেন দিলীপ।

বিসিসিআই-এর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দিলীপ বলেন, ‘আজকের পুরো সেশনের লক্ষ্য ছিল, দল হিসাবে সবাইকে একত্রিত করা। যেখানে আমাদের দুটি অংশ রয়েছে। প্রথম বিভাগটি ছিল প্রতিযোগিতার, চেন্নাই মাঠের আর্দ্রতা বিবেচনায় নিয়ে। আমরা (ক্রিকেটারদের) দুটি দলে বিভক্ত করেছি এবং কিছু প্রতিযোগিতার আয়োজন করেছি। যেখানে ছিল ক্যাচ নেওয়া ও ভুল-ত্রুটির সংখ্যা কমানোর প্রতিযোগিতা। আজ (সোমবার) বিরাটের (কোহলি) দল জিতেছে।’

ভিডিওতে দেখা গেছে, কোহলি ও রবীন্দ্র জাদেজা ডাইভ দিচ্ছেন। ব্যাটার যসস্বি জয়সওয়াল দারুণ কিছু ক্যাচ নিচ্ছেন।

দিলীপ আরও বলেন, ‘পরবর্তীতে বোলার এবং অলরাউন্ডারদের দুটি দলে বিভক্ত হয়েছি। যেখানে আউটফিল্ড এবং ইনফিল্ড ক্যাচিংয়ের পাশাপাশি আক্রমণাত্মক গ্রাউন্ড ফিল্ডিং অনুশীলন করা হয়েছিল। ব্যাটারদের দলকে স্লিপ কর্ডন, স্ট্যান্ডার্ড স্লিপ কর্ডন ক্যাচিং এবং শর্ট লেগ ও সিলি পয়েন্ট অঞ্চলের ফিল্ডিং অনুশীলন করানো হয়েছিল।’

‘সামগ্রিকভাবে আমি বলবো, এটি একটি দুর্দান্ত সেশন ছিল। পরিস্থিতি বিবেচনায় বিশেষত প্রখর রোদে খেলতে অভ্যস্ত হয়েছি। দলের একটি বড় অংশ ছিল পরিস্থিতি এবং আবহাওয়া নির্বিশেষে তিনটি বিভাগেই ভালো করেছে।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31