IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় জাবের বাহিনীর প্রধানকে গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

বাগমারায় জাবের বাহিনীর প্রধানকে গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া বটতলা বাজারে শুক্রবার বিকেলে বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক ভুমিদস্যু ও বিল দখলকারী জাবের বাহিনীর প্রধান জাবের আলীর বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এর আগে জাবের বাহিনী এলাকায় ভূমি ও একের পর এক বিল দখল করে এলাকায় মূর্তিমান আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার হাতুড়ী বাহিনীর ভয়ে অনেকে এলাকা ছেড়েছেন অনেকে পুঙ্গত্ব জীবন-যাপন করছেন। তার বিরুদ্ধে এখনও কেউ কথা বলার সাহস পায় না।

তিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বাগমারা এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করেন। পরে তাহেরপুরের মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি নির্বাচতি হলে জাবের এবারও ভোল পাল্টে কালাম এমপির পক্ষ নিয়ে পূর্বের দখলদারের রাজত্ব টিকিয়ে রাখেন।

গত ৫ আগষ্ট সরকার পরিবর্তন হলে আণ্ডারগ্রাউন্ড থেকে রাজত্ব চালাচ্ছেন জাবের আলী।

সম্প্রতি বাসুপাড়া ইউনিয়নে এলাকার শতশত ভুক্তভোগি ও নির্যাতিত লোকজন জাবের আলী ও তার হাতুড়ী বাহিনীর বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরাও অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তারা জাবের আলীর বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন।

বিশেষ করে জাবের আলী তার বাহিনী দিয়ে ভূমি দখল, জনগণকে মারপিট ও নারী নির্যাতন, জলাশয় দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন কাজ করে থাকেন। দ্রুত এই দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতা জাবের আলীকে আইনের আওতায় আনতে মানববন্ধন থেকে দাবি করা হয়।আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ক্ষমতার সময় জাবের আলী অনিয়ন দুর্নীতির মাধ্যমে কোটিপতি বনে গেছেন। তার বিরুদ্ধে কথা বলার সাহস কারো হয়নি। কথা বললে তার বাহিনীর হাতে নির্যাতনের শিকার হতে হয়েছে শত শত মানুষকে। পুরো এলাকায় যেন নিয়ন্ত্রণ করতেন জাবের আলী। জাবের আলীর বাড়ি মন্দিয়াল গ্রামে।

জাবের আলী বেশি লেখাপড়া না জানলেও বাহিনীর কারণেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলেও জানা গেছে। দীর্ঘ সময় এলাকাবাসীর উপর নির্যাতন চালিয়েছেন তিনি। সেই সাথে নারীদেরকেও ছাড়েননি। জাবের বাহিনীর ভয়ে এলাকায় থাকতে পারেননি অনেকেই।

অনেকে দেশ ছেড়েও পালিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ফুলে ফেঁপে উঠে সাধারণ জনতা। নতুন করে কাউকে যেন জাবের বাহিনীর হাতে নির্যাতনের শিকার হতে না হয় সেজন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন মন্দিয়াল, ঠাকুরপাড়া, খয়রা, হলুদঘর, বীরকয়া,কুতবপুর সহ বিভিন্ন গ্রামের শত শত লোকজন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীরকয়া গ্রামের আবু সায়েম বাপ্পী, সাহাদত আলী,সামাদ আলী,আঃ মালেক,সিরাজুল ইসলাম, গয়ের আলী,মোবারক হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন জাবের আলীর বিরুদ্ধে প্রায় ২২টি মামলা থাকা সত্বেও পুলিশ তাকে গ্রেফতার করছে না।

বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।আশা করি খুব দ্রুতই তাকে গ্রেফতার করতে সক্ষম হবো।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31