IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ধামইরহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। সভায় আইন শৃঙ্খলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নাশকতা- ও সন্ত্রাস নিয়ন্ত্রন, চোরাচালান /টাস্ক ফোস, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘পলিথিন ব্যাগের ব্যবহার বিষয়ে আইন প্রয়োগের চেয়ে মানুষের সচেতনতা বেশি প্রয়োজন। এছাড়াও তিনি ফৌজদারি অপরাধ, ব্যাটারি চালিত ইজিবাইক, অটো রিকশা ইত্যাদি যত্রতত্র পার্কিং, ইচ্ছামতো হেডলাইট ও হর্ণ ব্যবহার যা সাধারণের ভোগান্তির কারণ, এছাড়াও তিনি মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ ইত্যাদি বিষয়ে জনসচেতনতার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য প্রদান করেন। ‘ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং এ বিষয়ে পুলিশের ভ‚মিকা উপস্থাপন করেন। বিজিবি বস্তাবর কোম্পানি কমান্ডার সুলতান খান এবং কালুপাড়া কোম্পানি কমান্ডার কে এম শরিফুল ইসলাম সীমান্ত পরিস্থিতি এবং মামলার বিষয়ে সভায় উপস্থাপন করেন ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিককল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক আব্দুর রহমান, বনবিট কর্মকর্তা আনিসুর রহমান, ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব ও সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম আহবায়ক মাসুদ সরকার, ইউপি চেয়ারম্যানগণ বক্তব্য প্রদান করেন। গ্রাম আদালতের উপজেলা কো অর্ডিনেটর ধীমান দেবনাথ প্রজেক্টরের মাধ্যমে বিগত মাসের মিটিং এর বিবরণ সভায় তুলে ধরেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে আইনশৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য সংবাদ করার আহবান জানান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31