IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> রাজশাহীতে উদ্ধারকৃত ৩৩টি মোবাইল হস্তান্তর

রাজশাহীতে উদ্ধারকৃত ৩৩টি মোবাইল হস্তান্তর

রাজশাহীতে উদ্ধারকৃত ৩৩টি মোবাইল হস্তান্তর

রাজশাহীতে উদ্ধারকৃত ৩৩টি মোবাইল হস্তান্তর।

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন হস্তান্তর করেছে জেলা পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২ টায় রাজশাহীর সুযোগ্য পুলিশ সুপার আনিসুজ্জামান তাঁর কার্যালয়ে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলমসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, আমরা প্রতিনিয়ত মোবাইল ফোন উদ্ধার করি। এ কাজের জন্য আমার কার্যালয়ের আইসটি শাখায় একটি ডেডিকেটেড টিম রয়েছে। তাছাড়া রাজশাহী জেলার ৮ টি থানাও মোবাইল ফোন উদ্ধার করে।

তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া কোনো কিছু প্রকৃত মালিকের নিকট পুনরায় ফিরিয়ে দেওয়া অনেক আনন্দের।

হারানো ফোন পুনরায় ফিরে পেয়ে প্রকৃত মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের প্রশংসা করেন। তারা আশা করেন রাজশাহী জেলা পুলিশ এভাবে সাধারণ মানুষের পাশে থেকে সেবা প্রদান করে যাবে।

উল্লেখ্য, মোবাইল ফোন হারানো ব্যক্তিগণ সংক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময় রাজশাহী জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে রাজশাহী জেলার আইসিটি শাখার এএসআই(নিরস্ত্র) জাহাঙ্গীর আলম গতকাল পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের ৩৩ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

এর মধ্যে ভিভো ব্র্যান্ডের ৫ টি, অপ্পো ৪ টি, স্যামসাং ১০ টি, নকিয়া ১ টি, শাওমি ৭ টি, সিম্ফনি ১টি, রিয়েলমি ৩ টি, ইনফিনিক্স ১ টি ও ওয়ালটন ১ টি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news