IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ইছামতী নদীর বুক জুড়ে মিষ্টি আলু চাষে আশার আলো দেখছেন কৃষকেরা

ইছামতী নদীর বুক জুড়ে মিষ্টি আলু চাষে আশার আলো দেখছেন কৃষকেরা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের সদর উপজেলার ইছামতী নদীর বুক জুড়ে মিষ্টি আলু চাষ। প্রতি বছরের ন্যায় এবছর অধিক লাভের আশায় অল্প পরিশ্রম ফলন ভালো ও অধিক লাভের আশায় মিষ্টি আলু চাষে ব্যস্ত সময় পার করেছেন সদর উপজেলার বাগবাটি ও খোকশাবাড়ি ইউনিয়নের কৃষকেরা। সরেজমিনে দেখা যায় উপজেলার বাগবাটি ইউনিয়নের বৈদ ঢলডোব গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা প্রাচীনতম ইছামতী নদীর বুক জুড়ে রোপনকৃত মিষ্টি আলু বিস্তৃন্ন মাঠজুরে সবুজের চাদরে যেন ভরে উঠেছে। সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বৈদ ঢলডোব গারুদহ চরহাসনা নারিন্দা চরনারিন্দা ও ইছামতী গ্রামের কৃষক মোঃ জেলহক হোসেন মোঃ শুকুর আলী মোঃ আব্দুর রহমান মোঃ আজাহার আলী জানায় মিষ্টি আলু চাষে অল্প পরিশ্রম ফলনও ভাল হয়। তাছাড়া আমরা অধিক লাভের আশায় নিজেদের প্রায় ৪০ বিঘা জমিতে এবছর মিষ্টি আলু চাষ করেছি।

এ সময় তারা আরো জানান, ধানসহ অন্যান্য ফসলের চেয়ে মিষ্টি আলু চাষে লাভ বেশি।অপর দিকে খোকশাবাড়ি ইউনিয়নের পাচিল খোকশাবাড়ি শালুয়াভিটা চর শোলিয়াবাড়ি খোকশাহাট গ্রামে ১৫ বিঘা জমিতে এ ফসল চাষ করেছেন ওই এলাকার কৃষক ছোহরাব আলী নাজির উদ্দিন সুলতান মিয়া কৃষক সামাদ শেখ ।

এদিকে মিষ্টি আলু চাষে পরিশ্রম ও খরচ কম তাই এমন ফসল ফলাতে কৃষক আগ্রহ শীল। আবহাওয়া তাপমাত্রা স্বাভাবিক বা অনুকুলে থাকলে সঠিক পরিচর্যায় মাত্র পাঁচ মাসেই জমি থেকে মিষ্টি আলু উত্তলন করা যায়। বছরের অগ্রহায়ন মাসে জমিতে হালচাষ করে বীজ রোপণ করা হয়। সঠিক পরিচর্য়ার মাধ্যমে চৈত্রর কাঠফাটা রোদে এ ফসল সংগ্রহ করা হয়। সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের উপসহকারী মোঃ ইমরান হোসেন জানান, প্রতি বছর সদর উপজেলায় নদী এলাকার কৃষকেরা অধিক লাভের আশায় নিজেদের জমিতে মিষ্টি আলু চাষ করে সাবলম্ভী হচ্ছে। ধানের চেয়ে ফলন ভাল এবং বর্তমান বাজারে ধানের মুল্যের চেয়ে বাজারে মিষ্টি আলুর চাহিদা ও মূল্য কম নয়। তাই মিষ্টি আলু চাষ করে অর্থিক ভাবে লাভবান হওয়ায় মিষ্টি আলু চাষে ঝুকে পড়েছে কৃষকেরা। তিনি আরো জানান,প্রতিবছর অগ্রহায়ণ মাসে মৌসুমের শুরুতে কৃষকেরা জমিতে মিষ্টি আলু বীজ রোপন করে থাকে এবং চৈত্র মাসে এই মিষ্টি আলু উত্তলনের মাধ্যমে বাজারজাত করে থাকে। এছাড়া ফলন ভালো হলে প্রতি বিঘা জমি থেকে ৫০/৬০ মন মিষ্টি আলু বাজারজাত করা যায়।

এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ও খোকশাবাড়ি ইউনিয়নের নদী এলাকায় ২৫ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকেরা অধিক লাভের আশায় মিষ্টি আলু চাষের লক্ষ মাত্রার চেয়েও বেশি জমিতে এবছর মিষ্টি আলু চাষ করেছে বলে জানিয়েছেন। তিনি আরো বলেন,আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকগন সঠিক ভাবে ফসল পরিচর্যায় এ বছর কাঙ্ক্ষিত ফলনের চেয়ে বেশি ফলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31