IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধর্ম নিয়ে কটুক্তি করায় আনোয়ারা’য় শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

ধর্ম নিয়ে কটুক্তি করায় আনোয়ারা’য় শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

ধূমকেতু প্রতিবেদক, চট্টগ্রাম : ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে শিক্ষার্থীদের চাপের মুখে আনোয়ারা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদত্যাগ করেছেন। উপজেলার পূর্ব বরৈয়া ঠান্ডা আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন মহাজনকে ডেকে পাঠান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তবে তার আগে থেকেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেয় বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং অভিভাবকরা।

শিক্ষার্থীরা কোনো তদন্ত ছাড়াই পদত্যাগ করার দাবি তোলেন৷ একপর্যায়ে পদত্যাগ করতে বাধ্য হন অভিযুক্ত প্রধান শিক্ষক ‘চন্দন মহাজন’

এর আগে মুসলিম শিক্ষার্থীদের দাড়ি রাখা, টুপি পরিধান করা, হিজাব ও বোরকা পরিধানে নিষেধাজ্ঞা দেয় প্রধান শিক্ষক চন্দন মহাজন। বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য, অতিরিক্ত বেতন ও পরীক্ষার ফি আদায়েরও অভিযোগ আসে তার বিরুদ্ধে। এ নিয়ে গত রোববার বিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। একই দাবিতে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি ও ইউএনও অফিস ঘেরাও করে রাখে তারা।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য প্রধান শিক্ষককে আমার অফিসে ডেকে এনেছিলাম। তবে তার আগে থেকেই শিক্ষার্থীরা কোন তদন্ত ছাড়াই পদত্যাগের দাবি জানিয়ে আসছে। এক পর্যায়ে প্রধান শিক্ষক পদত্যাগ করেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক পদত্যাগপত্রে উল্লেখ করেন, বিদ্যালয়ের এডহক কমিটি ও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমি প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানালেন, শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষক চন্দন মহাজন পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31