IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রী
Home >> জাতীয় >> লিড নিউজ >> শেখ রেহানা, জয় ও পুতুলসহ ২৬৮ জনের নামে হত্যাচেষ্টা নারায়ণগঞ্জে মামলা

শেখ রেহানা, জয় ও পুতুলসহ ২৬৮ জনের নামে হত্যাচেষ্টা নারায়ণগঞ্জে মামলা

সংগৃহীত ছবি

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মো. আলহাজ (১৮) নামে এক শ্রমিককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে-মেয়ে, সাবেক মন্ত্রী ও নেতাকর্মীসহ ২৬৮ জনের নামে একটি মামলা করা হয়েছে।

আদালতের নির্দেশে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ইডেন কলেজ মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুজ্জামান শাওন ও ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগ সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পীসহ ২৬৮ জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করা হয়।

বুধবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। মামলার বাদী মো. আলহাজ (১৮) সিরাজগঞ্জের সদর উপজেলার সয়াসেখ এলাকার বাসিন্দা শাহিদের ছেলে এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বসবাস করেন। মামলায় আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বাদী মামলায় উল্লেখ করেন, ২০২৪ সালের ২০ জুলাই বিকাল ৫টার দিকে মামলার বাদী মো. আলহাজ বাড়ি ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল দেখতে পেয়ে মিছিলে যুক্ত হন।

এর পরপরই মামলার আসামিরা সশস্ত্র অবস্থায় মিছিলে হামলা চালায়। হামলায় তারা আগ্নেয়াস্ত্র, শর্টগান, পিস্তল, ককটেল, লাঠি, ইট-পাটকেল এবং ধারালো অস্ত্র ব্যবহার করে।

হামলাকারীদের গুলিতে বাদীর পেটের ডান পাশে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। হামলার সময় আরও ১০-২০ জন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা বাদীকে সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নিয়ে যান।

বাদী দাবি করেন, আসামিরা হাসপাতালগুলোতে আহতদের হত্যা করার উদ্দেশ্যে খোঁজাখুঁজি করে এবং বাদীসহ অন্যদের হুমকি দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়। পরে তিনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে বাদী মামলা করতে গেলে থানায় মামলা নিতে অস্বীকৃতি জানালে তিনি আদালতে মামলা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসান ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আদালতের নির্দেশে আমরা মঙ্গলবার গভীর রাতে থানায় মামলা নিয়েছি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31