IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> ফুলবাড়ী দাদুল কমিউনিটি ক্লিনিক ৩ মাস যাবৎ বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী।

ফুলবাড়ী দাদুল কমিউনিটি ক্লিনিক ৩ মাস যাবৎ বন্ধ, ভোগান্তিতে এলাকাবাসী।

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুর ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের দাদুল কমিউনিটি ক্লিনিকটি দীর্ঘ ৩ মাস যাবৎ বন্ধ থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় হাজারো রোগী। কমিউনিটি ক্লিনিকটি দ্রæত চালুর দাবি করেন স্থানীয় এলাকাবাসী।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়ন পরিষদ থেকে মাত্র ১ কিলো দুরে অবস্থিত দাদুল কমিউনিটি ক্লিনিক। বিগত ৫ আগাস্টের পর থেকে একবারেই বন্ধ হয়ে আছে ক্লিনিকটি। অল্প সময়ের জন্য মাঝে মাঝে কে বা কাহারা খোলে আবার বন্ধ করে চলে যায়। বর্তমানে ক্লিনিকটি একেবারে পরিত্যাক্ত একটি বাড়ীর মতো পড়ে আছে। স্থানীয়রা ক্লিনিকের বাউন্ডারির ভিতরে তাদের পোষা ছাগল বেধে রেখেছে। দেখে বোঝার উপায় নাই যে এটি একটি ক্লিনিক। ক্লিনিকের এমন দুরাবস্থায় বিপাকে পড়েছে এখানকার চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা । তারা দাবি করেন দ্রæত সময়ের মধ্যে এই ক্লিনিকটি চালু করা হউক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বলেন, দাদুল কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী বিরুদ্ধে আগেও অভিযোগ পেয়েছি। আবারো অভিযোগ পাওয়া গেলো । তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাজিহাল ইউনিয়নের দাদুল গ্রামের ইদ্রিস আলী বলেন, আমি ৫ কিলো দুর থেকে আমার স্ত্রীকে চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিকে নিয়ে এসেছি কিন্তু ক্লিনিক বন্ধ। আমি রোগী নিয়ে বড়ই বিপদে আছি। এখন চিকিৎসা নিতে ফুলবাড়ী শহরে নিতে হবে এখনা থেকে ২২ কিলো দুরে ফুলবাড়ী স্বাস্থ্য কম্পেক্স।
একই এলাকার মকসেদ আলী বলেন, কমিউনিটি ক্লিনিক তৃনমুল পর্যায়ের মানুষের একমাত্র ভরসা অথচ ক্লিনিকটি দীর্ঘদিন যাবৎ বন্ধ। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোন ভ্রæক্ষেপ নাই। তারা শুধু মাস গলে সরকারী টাকা পায় আর যার যেমন ইচ্ছা তেমন করে চলে। আমরা বর্তমান সরকারের সু দৃষ্টি কামনা করছি। এমন কথা বলেন এখানকার অনেকেই।

কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন মিয়া বলেন, ক্লিনিকটি দীর্ঘদিন যাবৎ বন্ধ বিষয়টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র বলা হলেও তারা কোন পদক্ষেপ গ্রহন করেন নাই।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বলেন, আমি দাদুল কমিউনিটির দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারীকে শো-কজ করেছি। আবারো শো-কজ করা হবে । তার জবাব যদি সন্তসজনক না হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031