IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> ভবানীগঞ্জ পৌরসভায় মেয়র পদে আব্দুল মালেকের মনোনয়ন পত্র দাখিল

ভবানীগঞ্জ পৌরসভায় মেয়র পদে আব্দুল মালেকের মনোনয়ন পত্র দাখিল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মালেক মন্ডল মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন।
শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং পৌরসভার আ’লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

এর আগে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। সেখান থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে যান। আব্দুল মালেক মন্ডল উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। আব্দুল মালেক মন্ডল বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে এরই মধ্যে মনোনয়ন পেয়েছেন। দলীয় মনোনয়ন নিয়ে তিনি দ্বিতীয় বারের মতো মেয়র পদে ভবানীগঞ্জ পৌরসভায় নির্বাচন করছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ইউপি চেয়ারম্যান আজাহারুল হক, আসলাম আলী আসকান, আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহম্মেদ, আফতাব উদ্দীন আবুল, আহসান হাবীব, জাহাঙ্গীর আলম হেলাল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সাধরণ সম্পাদক কহিনুর বানু, যুবলীগের সভাপতি আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, ভবানীগঞ্জ পৌর আ’লীগ নেতা আহাদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31