ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত “তারুণ্যের উৎসব-২০২৫” তায়কোয়ানদো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফউদ্দীন শাহীন, ডি সি হেড কোয়াটার্স, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মনিরুল ইসলাম আলমগির এবং মোঃ আবদুল্লাহ আল মাহমুদ সালাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড কোচ নাজমুস সাদিক, বিভাগীয় হেড কোচ গোলাম সাকলাইন, সহকারী কোচ নেওয়াজ শরীফ ও রিপন মন্ডল।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়, এবং প্রতিযোগিতার শেষে পুরস্কৃত হন বিজয়ীরা।
এটি ছিল একটি সফল আয়োজন, যা রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন এবং তরুণদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


