IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজনীতি >> টপ নিউজ >> পুঠিয়ার সার্বিক উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন : ডাবলু

পুঠিয়ার সার্বিক উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন : ডাবলু

ধূমকেতু প্রতিবেদক : আগামী ২৮ ডিসেম্বর পুঠিয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত মেয়র পদপ্রার্থী রবিউল ইসলাম রবিকে নৌকা প্রতিকে বিজয়ী করতে বুধবার বেলা ৩টায় ঝলমলিয়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি, রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতা তাজুল ইসলাম মোল্লা, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পুঠিয়া কলেজ এর অবসরপ্রাপ্ত শিক্ষক মনিরুল ইসলাম তাজুল।

সভাপতিত্ব করেন, পুঠিয়া পৌর আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক। সঞ্চালনা করেন, পুঠিয়া পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল।

পথসভায় ডাবলু সরকার বলেন, রবি পুঠিয়ার পৌরসভার মানুষদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ আরও অনেক ভাতা সুষ্ঠুভাবে মানুষদের মাঝে বিতরণ করেছেন। বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়ে সকল সমস্যার সমাধান করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মনোনিত প্রার্থী রবিউল ইসলাম রবিকে আগামী ২৮ ডিসেম্বর পুঠিয়া পৌর নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে পুঠিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহŸান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশীষ তরু দে সরকার অর্পণ, আলিমুল হাসান সজল, নগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, ভালুকগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠু, ভালুকগাছী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুন জামান রনি।

পথসভা শেষে ঝলমলিয়া ও ত্রিমোহনি বাজারে গণসংযোগ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31