IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজনীতি >> ‘বাগমারা উপজেলা আ.লীগ একটি সুসংগঠিত সংগঠন’

‘বাগমারা উপজেলা আ.লীগ একটি সুসংগঠিত সংগঠন’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে নব-গঠিত কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড. ইব্রাহীম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাস্টার, মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু।

কার্যকরী কমিটির সভায় আগামী ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, এটা কোন ব্যক্তির নির্বাচন নয়। এটা বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন। ভবানীগঞ্জ পৌর সভায় মেয়র আব্দুল মালেক মন্ডল আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। কাজেই আওয়ামী লীগের প্রার্থীর বিজয়ের লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এর জন্য দলীয় নেতৃবৃন্দকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। পাশাপাশি আওয়য়ামী লীগ সরকারের সময়ে যে ব্যাপক উন্নয়ন সংগঠিত হয়েছে তা উপস্থাপন করতে হবে। যা ইতোপূর্বে কখনও সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগ আগের যে কোন সময়ের চেয়ে সুসংগঠিত। বাগমারা উপজেলা আওয়ামী লীগ একটি মডেল সংগঠন। তৃণমূল থেকে উপজেলা পর্যন্ত সকল সংগঠনের রেকর্ড আছে। সঠিক তথ্য নির্ভর ভাবে সংগঠনের গঠনতন্ত্র মেনে পরিচালিত হচ্ছে বাগমারা উপজেলা আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মতিউর রহমান, আয়েন উদ্দীন চেয়ারম্যান, রিয়াজ উদ্দীন হেডমাস্টার, আহসান হাবীব হেডমাস্টার, হারুন অর রশিদ, মরিয়ম বেগম, এ্যাডভোকেট আফতাব উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আল-মামুন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, কৃষি সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, চেয়ারম্যান আব্দুল হাকিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, শ্রম সম্পাদক ছাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান হেডমাস্টার।

কার্যকরী কমিটির সদস্য আবু বাক্কার মৃধা মুনছুর, আসলাম আলী আসকান, সোলাইমান আলী হিরু, আকবর আলী, অধ্যক্ষ আজহারুল হক, আব্দুল হামিদ ফৌজদার, লুৎফর রহমান, এস.এম. এনামুল হক, আবুল কালাম আজাদ, সুরাৎ আলী, সাফিনুর নাহার, আনোয়ার হোসেন, মাজেদুর রহমান সোহাগ, শাহরিয়ার, জাফর আহমেদ শিমুল, জাহাঙ্গীর আলম বাদশা, বকুল হোসেন খরাদি, মিজানুর রহমান, আব্দুল মান্নান, হাছেন আলী, আখতারুজ্জামান বুলবুল, আতাউর রহমান, লোকমান আলী, রেজাউল হক, মোজাম্মেল হক, জাহিদুর রহমান মিঠু, জয়নাল আবেদিন প্রমুখ।

এছাড়াও উক্ত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্যকে দলীয় পরিচয়পত্র প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31