ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজন নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-জয়দেবপুর রেলক্রসিংয়ে কালামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানার ওসি তদন্ত রাজিব চক্রবর্তী জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে এক নারী ও পুরুষ রয়েছেন।
নিহতদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news