IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপন
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> আলু চাষে কৃষকের ভাগ্য বদল

আলু চাষে কৃষকের ভাগ্য বদল

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় এ বছর শীত মৌসুমে আগাম আলু চাষ করে বাম্পার ফলন পেতে চলেছেন আলু চাষিরা। গত বছর উক্ত মৌসুমে নতুন আলুর দাম ছিল ২০ থেকে ২৫ টাকা কেজি । কিন্তু এবার বিক্রী হচ্ছে ৪০ টাকায়। এর ফলে উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চল সহ সমতল এলাকার শত-শত কৃষক আলু চাষাবাদে আগ্রহী হচ্ছেন। তবে উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, এ অঞ্চলে কেবল আলু তোলা শুরু হয়েছে। আমদানি বাড়লে আলুর দাম কমে আসবে ।

স্থানীয় কৃষকরা জানান, গত বছর আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় এ বছর অনেকেই আলু নিয়ে আতঙ্কে ছিলো। কিন্তু এবার বাজার মূল্য ভাল হওয়ায় সবাই আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। তারা বলেন, এ অঞ্চলের আলু’র একটু ভিন্যতা রয়েছে। বিশেষ করে চরাঞ্চলের আলুর চাহিদা সব সময় বেশি। ফলে স্থানীয় চাহিদা পূরণের পাশা-পাশি এখানকার আলু রপ্তানী হচ্ছে রাজধানী ঢাকা-সহ দেশের অন্যান্য জেলায়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ বছর বাঘা উপজেলায় আলু চাষের লক্ষমাত্রা ছিল প্রায় আড়াই হাজার হেক্টর। যা অতিক্রম করে চাষাবাদ হয়েছে তিন হাজার হেক্টর। এরমধ্যে অর্ধেক এর বেশি লক্ষ মাত্রা ধরা হয়েছিল পদ্মার চরাঞ্চলে। সে মোতাবেক চরবাসীদের অনেকেই আগাম আলু চাষ করে আর্থিক ভাবে সাবলম্বী হচ্ছেন। তাঁদের দেয়া তথ্য মতে, বাঘার চরাঞ্চলের আলুর গুনগত মান ভাল। এ কারনে এখান থেকে প্রতি আলু মৌসুমে বাস এবং ট্রাক যোগে আলু চালন দেয়া হয় রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন অঞ্চলে।

বাঘার চরাঞ্চলের কৃষক বাবলু দেওয়ান জানান, তিনি এ বছর পাঁচ বিঘা জমিতে আগাম আলু চাষা করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। এর কারণ হিসাবে তিনি বলেন, এ বছর একদিকে যেমন আলুর বাজার ভাল অন্য দিকে ফলনও আশানুরুপ। অনুরুপ কথা বলেন, সমতল এলাকার বাউসা গ্রামের কৃষক আব্দুল ওহাব ও আড়ানী গ্রামের গ্রামের কৃষক রবিউল ইসলাম।

বাঘার চরাঞ্চলের চেয়ারম্যান আজিজুল আজম বলেন, উপজেলার সীমান্তবর্তী দুর্গম পদ্মার চরাঞ্চলকে এক কথায় সবজি ভান্ডার বলা হয়। কারণ এখানে এমন কোন সবজি নেই যা উৎপাদন হয়না। তার মতে, চরাঞ্চলে কাঁচা মরিজ ও পেঁয়াজ-রসুন থেকে শুরু করে আলু,বেগুন, টমেটো, গাজর, সিম, করলা, পুইসাক, লাও ,মিষ্টি কুমড়া, ও মুলা-সহ সকল প্রকার শাকসবজি উৎপাদন হয় এবং এ সমস্ত উৎপাদিত পন্য স্থানীয় চাহিদা পুরনের পাশা-পাশি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয়।

বাঘার পাইকারি সবজি বিক্রেতা মানিক মিঞা, আব্বাস আলী ও জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতি বছর শীত মৌসুমে বাঘা সহ অত্র এলাকার বিভিন্ন হাটে সবজির দাম কমে যায়। যার কমতি নেই এবারও। কারন এটি সবজি উৎপাদন মুখি এলাকা। তবে এবার সকল প্রকার সবজির দাম কমলেও আলুর দাম উর্ধগতি। তাদের দেয়া তথ্য মতে, রবিবার বাঘায় খুচরা মুল্য দেশী আলু (নতুন) ৩৮ থেকে ৪০ টাকা এবং হলেন্ডার আলু পুরাতন ২০ থেকে ২৫ টাকায় বিক্রী হয়েছে বলে তারা উল্লেখ করেন। এর কারণ হিসাবে তারা বলেন, এবার পুরাতন আলুর আমদানি কমতি থাকায় নতুন আলুর দাম ধরে পাওয়া যাচ্ছে।

সার্বিক বিষয়ে বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, বাঘার মাটি কৃষি আবাদের জন্য অত্যান্ত উপযোগী। বিশেষ করে এই উপজেলার চরাঞ্চলে সব ধরনের সবজির উৎপাদন ভাল হয়। এ দিক থেকে এবার সমতল এলাকাতেও অনেক সবজি উৎপাদন হচ্ছে। তাঁর মতে, এবার শীত মৌসুমে লক্ষ মাত্রার চেয়ে অনেক বেশি পরিমান আলু চাষাবাদ হয়েছে দুর্গম পদ্মার চরাঞ্চলে। তিনি বলেন, এ অঞ্চলে কেবল আলু তোলা শুরু হয়েছে। আমদানি বাড়লে আলুর দাম কমে আসবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930