IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণ
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> কেশরহাট পৌরসভার ক্ষতি ৮ কোটি ১০ লাখ

কেশরহাট পৌরসভার ক্ষতি ৮ কোটি ১০ লাখ

কেশরহাট পৌরসভার ক্ষতি ৮ কোটি ১০ লাখ

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার আগুনে পোড়া ভবন পরিদর্শন করেছেন পৌর কর্মকর্তা, কর্মচারী ও বিএনপি, জামায়েত এর নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পোড়া ভবনটি পরিদর্শন করেন তারা। এসময় পুড়ে যাওয়া বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী ও ফাইল পত্রের প্রাথমিক ধারণা পাওয়া যায়। ধারণা করা হয় অন্তত ৮ কোটি ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে ভবনটির।

এর আগে, গত ৪ আগস্ট রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় পৌর ভবনে ভাংচুর ও আগুন দেয় আন্দোলনকারিরা। ভবনটি পুড়ে সমস্ত নথিপত্র নষ্ট হয়ে যাওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন পরিদর্শনে আসা স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।

কেশরহাট পৌর ভবন পরিদর্শনে দেখা যায়, দ্বিতল ভবনের নিচতলায় ১৫টি রুমের প্রত্যেকটা কক্ষের আসবাবপত্র ও ফাইল পত্র পুড়ে যায়। গ্যারেজে রাখা ট্রাকসহ কয়েকটি গাড়ি পুড়ে যায়। দ্বিতীয় তলায় মেয়রের রুমসহ অন্তত ১০টি রুমের আসবাবপত্র ও ফাইল পত্র পুড়ে যায়। তবে পৌর সহকারী প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী, হিসাব রক্ষক ও প্রধান সহকারীর রুমের আসবাবপত্র ও ফাইলপত্র রক্ষিত রয়েছে। পুরো ভবনের মধ্যে মাত্র ৫টি রুম ধ্বংসের হাত থেকে বেচে যায়। তবে এই ৫টি রুমে থাকা কম্পিউটার ও প্রিন্টার নষ্ট হয়ে যায়। নষ্ট হয় জানালা ও দরজা। এছাড়াও ভবনের বাইরে রাখা ময়লা বহনের কয়েকটি নতুন গাড়িও পুড়ে ছাই হয়ে যায়।

কেশরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা সরদার জাহাঙ্গীর আলম পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের পুড়ে যাওয়া ভবনের বিষয়ে ব্রিফ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, এটি রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদ পুড়ে যাওয়ায় পৌর সভার সকল জনগণ রাষ্ট্রীয় সেবা বঞ্চিত রয়েছে। তাছাড়া পৌর কর্মকর্তা ও কর্মচারীরা বাইরে খোলা আকাশের নিচে বসে অফিস করছে। তাই অতি দ্রুত এর সমাধান হওয়া জরুরি বলে জানিয়েছেন তিনি।

পরিদর্শনে আশা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আউয়াল জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ জনতার দেয়া আগুনে পুড়ে যায় পুরো পৌর ভবন। এ কারণে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

পোড়া ভবনটি পরিদর্শনে আসেন, কেশরহাট বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব সাদ-আক্কাস, সেক্রেটারি শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, কাউন্সিলর বাবুল আক্তার, হাফিজুর রহমান বকুল, হাফিজুর রহমান, আসলাম হোসেন, একরামুল হোসেন, মহিলা সংরক্ষিত কাউন্সিলর ঝর্না বেগম, হালিমা বেগম, পৌর ক্যাশিয়ার উজ্জ্বল হোসেন, প্রধান অফিস সহকারী মজিবুর রহমান, পৌর কর্মচারী আশরাফুলসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031