IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহততানোরে নারীকে পিটিয়ে যখম করে দোকান ভাঙচুর লুটপাটস্কুল আছে শিক্ষক আছে, নেই শুধু শিক্ষার্থী- শ্রেণীকক্ষে ছাগলের বাস‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলাম
Home >> বিশেষ নিউজ >> পুঠিয়ায় ভেজাল খাদ্যে ভরপুর; ক্রেতারা অসহায়

পুঠিয়ায় ভেজাল খাদ্যে ভরপুর; ক্রেতারা অসহায়

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় খাবার হোটেল ও দোকানপাট গুলোতে ক্রমেই বাড়ছে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যে দ্রব্যর সরবরাহ। যথাযথ কর্তৃপক্ষের নজরদারীর অভাবে সাধারন মানুষ প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুকির মধ্যে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভেজাল কারবারী ও ব্যবসায়ীদের সাথে উপজেলা স্বাস্থ্য স্যানেটারি পরিদর্শকের বিশেষ সমঝোতা থাকায় তাদের বিরুদ্ধে কোনো আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে না।


জানা গেছে, পৌরসভা ও উপজেলা এলাকায় ছোট-বড় হাট বাজার রয়েছে ১৫ থেকে ২০ টি। বিভিন্ন খাদ্যপণ্যে তৈরির বেকারী রয়েছে প্রায় অর্ধশতাধিক। দু’হাজারের অধিক বিভিন্ন প্রকার খাবারের দোকান। এ ছাড়া ছোট-বড় মুদি দোকান রয়েছে প্রায় তিন হাজারের বেশি। স্থানীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই দোকানপাট গুলোতে সার্বক্ষনিক খাদ্যের মান দেখা শুনার দ্বায়িত্ব থাকলেও এখানে তা করা হচ্ছে না। ব্যবসায়িরা খাদ্য পরিদর্শকের সাথে নিয়মিত যোগাযোগ রাখায় তিনি দোকান গুলোতে কোনো প্রকার খোজ খবর রাখছেন না। যার কারণে দোকানপাট গুলো থেকে প্রতিনিয়ত ভেজাল বাসি-পচা ও অতি নিন্ম মানের খাদ্য সরবরাহ করা হচ্ছে।
পুঠিয়া সদর এলাকার রাসেদুল হোসেন অভিযোগ তুলে বলেন, প্রতিটি দোকানের পরিবেশ অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে। আর খাবার হোটেল গুলোতে খোলা অস্থায় ধুলা-বালিযুক্ত ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হচ্ছে। স্যানেটারি পরিদর্শক প্রতিনিয়ত খাবার দোকান গুলোতে যাতায়ত করলেও তিনি কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি ব্যবসায়ীদের নিকট থেকে সব সময় মাসোয়ারা পাচ্ছেন।
বানেশ্বর এলাকার পথচারিরা বলেন, দুর্গন্ধে হাটের কশাই খানা ও মাছ বাজার গুলোতে প্রবেশ করার মতো কোনো অবস্থা নেই। বেশীর ভাগ কশাইরা গভীর রাতে রোগাক্রান্ত পশু জবাই করে সকালে ভালো গরুর মাংশ বলে বিক্রি করছে। এ ছাড়া মুদি দোকান গুলোতে ভেজাল তেলসহ বিভিন্ন পণ্যেগুলো ভালো বলে বিক্রি করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানীরা বলেন, খাদ্য সামগ্রী আমরা পাইকারী কিনে খুচরা বিক্রি করি। অনেক সময় নানা জটিলতার কারণে আমরা দোকান ঘর পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে পারি না। তার উপর সঠিক সময়ে দোকানের সে গুলি বিক্রি করতে না পারলে এর গুনগত মান কতটুকু কমে সেটা জানা নেই। তবে আমাদের ধারনা সে গুলো খাওয়ার উপযোগি থাকে। খাদ্য সামগ্রী গুলো পরীক্ষা নিরীক্ষার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, ঠিকমত টাকা দিলে স্যানেটারি কোনো ঝামেলা সৃষ্টি করেন না।
হাট-বাজারের কশাইরা বলেন, প্রতিদিন গরু-ছাগলের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সনদ নেয়া একটা ঝামেলার কাজ। তাই পরীক্ষার জটিলতা এড়াতে স্যানেটারি অফিসারকে আমরা প্রতিটি গরুর জন্য ৫শ’ টাকা এবং ছাগলের জন্য তিন শত’ টাকা করে দিলে সব ঝামেলা শেষ।

পৌরসভা স্যানেটারি পরির্দশক মামুন-অর রশিদ বলেন, বাজারহাটে অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য অধিদপ্তর সাথে থাকে উপজেলা স্যানেটারি অফিসার আর আমরা কোন প্রশিক্ষণ না থাকাই অভিযানে আমি থাকতে পারিনা। আর আমরা শুধু লাইসেন্স দেবার সময় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা দিয়ে থাকি দোকানে যাতে কোন মেয়াদ উত্তীর্ণ মালামাল না থাকে এবং কোন প্রকার খারাপ পরিবেশে খাদ্য পরিবেশন করা না হয়।

পৌরসভার হাট গুলোতে গরু ছাগল পরীক্ষা নিরীক্ষা না করে জবাই করার অনুমতি দেন এবং সিল মারা হয় এ বিষয়ে তিনি জানতে চাইলে আরো জানান ঝলমলিয়া হাট পৌরসভা মধ্যে সবথেকে বড় হাট সেই হাটে গরু,খাসি ও মহিষ জবাই হয়। সেগুলো দেখার জন্য আমাদের একজন পৌরসভা পিয়ন রয়েছে সেই মূলত এগুলো দেখভাল করে থাকেন।
এছাড়াও প্রতিটি গরুর থেকে ৫০০ ও খাসির থেকে ৩০০ টাকা হারে চাঁদা আদায়ের বিষয়টি তিনি অস্বীকার করে জানান এ ধরনের টাকা নেওয়া হয় না এটা পুরোটাই মিথ্যা কথা।
এ বিষয়ে উপজেলা স্যানেটারি পরিদর্শক হাফিজুর রহমান হাফিজ মাসোয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা তাদের থেকে টাকা নেই কিন্তু এই টাকাটি তাদের লাইসেন্স নবায়নের জন্য। পুরো পুঠিয়া উপজেলায় আমি শুধু একাই কাজ করে থাকি। আমি আজকে যদি বানেশ্বর হাটে ভ্রাম্যমান পরিচালনা করে। দেখা যাবে ঝলমলিয় বা মোল্লাপাড়া হাটেও নোংরা খাবার পরিবেশন করছে । সেজন্যে আমি যেটুকু পারি সার্বক্ষণিক দেখভাল করি । এছাড়াও সাধারণ মানুষকে স্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা না হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে বলি। প্রতিবাদের সময় যদি কোন প্রতিষ্ঠান প্রতিবাদ কারীদের সাথে দুর্ব্যবহার করে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিক তার ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও আমরা বিভিন্ন মাধ্যমে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031