IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ, বেকায়দায় ছিন্নমূল মানুষ

রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ, বেকায়দায় ছিন্নমূল মানুষ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীতে শীতের তীব্রতা বেড়েই চলেছে। উত্তরের এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। ফলে কনকনে শীতে বেকায়দায় পড়েছেন ছিন্নমূল মানুষ। শনিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার ছিল আরও কম। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে কনকনে শীতের সঙ্গে উত্তরের ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। সকালে ঘন কুয়াশার চাদর ভেদ করে সূর্যের দেখা মিলছে। সকালের দিকে ঠাণ্ডা বাতাস না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠাণ্ডা বাতাস বইতে শুরু করছে। আর বাতাস বইছে সারাদিন। ফলে সূর্য উঠলেও শীতের দাপটে তার তেজ থাকছে না।

শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিনযাপন করছেন ছিন্নমূল মানুষ। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কাজের সন্ধানে সকাল সকাল ঘর থেকে বের হওয়া মানুষগুলোও ভোগান্তিতে পড়ছেন। সবচেয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েক দিন ধরে রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।

সিনিয়র পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, বর্তমানে রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। চলতি মাসের শেষ পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করতে পারে। জানুয়ারিতে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news