IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> জয়পুরহাটে আ”লীগের সাবেক হুইপ, এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা

জয়পুরহাটে আ”লীগের সাবেক হুইপ, এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা

ধূমকেতু প্রতিবেদক,জয়পুরহাট : জয়পুরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলার আসামি আওয়ামী লীগের সাবেক হুইপ, এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শনিবার (২৪ মে) বিকেলে জয়পুরহাট জেলা ও দায়রা আদালতের সরকারি কৌসুলি (পিপি) শাহনূর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানে জয়পুরহাটে শিক্ষার্থী বিশাল ও মেহেদী হত্যাসহ হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের একাধিক মামলার আসামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন জয়পুরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসাইন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর ও ফারুক হোসেনের আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক এই আদেশ দিয়েছেন।

আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ নিষেধাজ্ঞা পাওয়ারা নেতারা হলেন- অ্যাডভোকেট শামসুল আলম দুদু (সাবেক সংসদ সদস্য জয়পুরহাট-১), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (সাবেক হুইপ ও সংসদ সদস্য জয়পুরহাট সদর-২), মো. জাকির হোসেন মণ্ডল (সাধারণ সম্পাদক জয়পুরহাট জেলা আওয়ামী লীগ), জাকারিয়া হোসেন রাজা (সভাপতি জয়পুরহাট জেলা ছাত্রলীগ), মোস্তাফিজুর রহমান মোস্তাক (জয়পুরহট পৌরসভার সাবেক মেয়র ও যুগ্ম সাধারণ সম্পাদক জয়পুরহাট জেলা আওয়ামী লীগ), হাবিবুর রহমান হাবিব (সাবেক মেয়র, পাঁচবিবি থানা, জয়পুরহাট), মো. মিন্নুর হোসেন (সাবেক পাঁচবিবি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি), মো. মোজাফ্ফর হোসেন (ইউপি আওয়ামী লীগ সভাপতি), সাঈদ আল মাহমুদ চন্দন (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ জয়পুরহাট)মো. গোলাম মাহফুজুর চৌধুরী অবসর (যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ), মিনফুজুর রহমান মিলন (সভাপতি কলাই উপজেলা আওয়ামী লীগ জয়পুরহাট ও সাবেক কালাই উপজেলা চেয়ারম্যান), আনোয়ারুজ্জামান তালুকদার (সাবেক আলমপুর ইউপি চেয়ারম্যান), এস এম রবিউল আলম চৌধুরী (সাবেক মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান পাঁচবিবি, জয়পুরহাট), রাসেল দেওয়ান মিলন (সভাপতি জেলা যুবলীগ, জয়পুরহাট),
আনম শওকত হাবিব তালুকদার লজিক (সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগ জয়পুরহাট ও সাবেক চেয়ারম্যান মাত্রাই ইউনিয়ন কালাই, জয়পুরহাট) মুস্তাকিম মণ্ডল (যুগ্ম সাধারণ সম্পাদক ক্ষেতলাল আওয়ামী লীগ, জয়পুরহাট ও সাবেক উপজেলা চেয়ারম্যান ক্ষেতলাল, জয়পুরহাট), মো. আবু বক্কর সিদ্দীক রেজা (সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগ, জয়পুরহাট) মো. খোরশেদ আলম সৈকত (সদর জেলা আওয়ামী লীগ, জয়পুরহাট ও চেয়ারম্যান পুরানাপৈল ইউপি) জয়পুরহাট গনদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা প্রদানের আবেদন করেছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে জয়পুরহাটে বিশাল ও মেহেদী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, দুটি হত্যা, হত্যা চেষ্টা ও বিস্ফোরকসহ একাধিক মামলার আওয়ামী, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতার বিরুদ্ধে মামলার তদন্তের স্বার্থে জয়পুরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতে তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে গত ২২ মে ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন ও ফারুক হোসেন আবেদন করে। আবদনের প্রেক্ষিতে আদালতের আদেশ ২৪ মে সন্ধ্যা পর্যন্ত এখনও হাতে পাইনি। আদেশের কপি হাতে পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31