IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে ভুল চিকিৎসায় মরলো গৃহকর্তার লাখ টাকার গরু

ধামইরহাটে ভুল চিকিৎসায় মরলো গৃহকর্তার লাখ টাকার গরু

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ভূয়া পশু চিকিৎসকে ছয়লাব হয়ে গেছে। কোন প্রকার প্রশিক্ষণ ও নিবন্ধণ ছাড়াই দেদারছে চলছে এসব চিকিৎসা নামের অপচিকিৎসা, ক্ষতিগ্রস্থ হচ্ছে গ্রামের সাধারণ মানুষ। সকাল বেলায় হাফ ডজণ খানেক ইনজেকশন, রাতেই বেলায় গরুর ইন্তেকাল, ক্ষতি প্রায় লাখ টাকা। এমন ঘটনা ঘটেছে রবিবার দিবাগত রাতে।

অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার রামরামপুর (মনিপুর) গ্রামের মৃত আফতাব উদ্দিনের ভান্ডারির ছেলে হাবিবুর রহমানের ঘাড় গরু অসুস্থ্য হলে ২৭ ডিসেম্বর সকাল ৯ টায়স্থানীয় পশু চিকিৎসক নামের ভূয়া চিকিৎসক আমিনুল ইসলাম সেবা দিতে এসে ৫টি ইনজেকশন পুশ করে। রাতেই গরুটি মারা গেলে ২৮ ডিসেম্বর সকালে উপজেলা প্রাণি সম্পদ অফিসে গরুটি নিয়ে আসলে প্রাণি সম্পদ অফিসার ডা. এমরান আলী ভূয়া পশু চিকিৎসককে মোবাইল কোর্টে নেন। এ সময় মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ছিব্বির আহমেদ ভূয়া পল্লী পশু চিকিৎসক আমিনুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। তবে গরুর মালিক হতভাগার কপালে কিছুই জোটে নি।

এ বিষয়ে অভিযুক্ত ভূয়া চিকিৎসক তার নিবন্ধন না করার কথা স্বীকার করে বলেন, আমি অন্যায় করেছি, তার জন্য জরিমানাও গুনেছি, আর আমার মত আরও শতাধিক নিবন্ধন বিহীন চিকিৎসক আছে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী বলেন, প্রাণি সম্পদ অফিসে না এসে ভূয়া প্রশিক্ষণ বিহীন হাতুড়ে চিকিৎসকের কাছে ভুল চিকিৎসার জন্য এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, নাম সর্বস্ব ওই চিকিৎসকের নিবন্ধন না থাকায় তার জরিমানা করা হয়েছে, পর্যায়ক্রমে সকলকেই আইনের আওতায় আনা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31