IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> জাতীয় >> বিক্রয় কম দেখিয়ে ভ্যাট ফাঁকি, দুই ফার্নিচারের দোকানে অভিযান

বিক্রয় কম দেখিয়ে ভ্যাট ফাঁকি, দুই ফার্নিচারের দোকানে অভিযান

ধূমকেতু নিউজ ডেস্ক : বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানের পর এবার ফার্নিচারের দোকানে অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দা। রাজধানীর পশ্চিম কাফরুলের ‘জৈনপুর ফার্নিচার’ এবং শেওড়াপাড়ার ‘হোমউড ফার্নিচার’ এ অভিযান চালিয়ে ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে গোয়েন্দারা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘জৈনপুরি ফার্নিচার’ ভ্যাট কর্তৃপক্ষের কাছে এক মাসে বিক্রয় দেখিয়েছে ৩৩ হাজার টাকা। অথচ ওই মাসে তাদের প্রকৃত বিক্রি হয়েছিল ৩৩ লাখ টাকা। করোনার অজুহাতে দোকানে বিক্রয় নেই মর্মে ভ্যাট সার্কেলকে জানিয়েছিলেন ফার্নিচার ব্যবসায়ী। ‘ডাবল অ্যাকাউন্টিং’র পার্থক্যের এই চিত্র দেখে গোয়েন্দারাও বিস্মিত হয়। একজন কাস্টমারের দায়ের করা অভিযোগে ভ্যাট গোয়েন্দার একটি দল সোমবার (২৮ ডিসেম্বর) এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন সংস্থার সহকারী পরিচালক মাহিদুল ইসলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই অভিযোগকারী জানান, তিনি দোকানটি থেকে ফার্নিচার কিনেছেন। কিন্তু তাকে ভুয়া ভ্যাট চালান দেয়া হয়। পরে তার সন্দেহ হলে তিনি ভ্যাট গোয়েন্দার কাছে অভিযোগ করেন।

ভ্যাট গোয়েন্দা অধিদফতর অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে উঠে আসে, মিরপুরের রোকেয়া স্মরণিতে প্রায় এক বিঘা জায়গায় ফার্নিচারের দোকানটি গড়ে উঠেছে। দোকানের ভাড়া ৪ লাখ ৫ হাজার টাকা। শোরুমে ফার্নিচার অতি উন্নতমানের ও দামি ব্রান্ডের। অথচ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনেক আগে থেকেই বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি দিয়ে আসছে।

অনুসন্ধানে আরও দেখা গেছে, প্রতিষ্ঠানটি ভ্যাট নিবন্ধিত হলেও ভুয়া ও ডুপ্লিকেট চালান ব্যবহার করে ফার্নিচার বিক্রয় করছে। ভ্যাটের জন্য তারা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট সংরক্ষণ করছে। এতে স্থানীয় ভ্যাট সার্কেলে প্রকৃত বিক্রয় গোপন রেখে নামমাত্র বিক্রির তথ্য ঘোষণা করছে। ফলে কাস্টমার থেকে সংগৃহীত ভ্যাট সরকারের কোষাগারে জমা হচ্ছে না।

অভিযানকালে ফার্নিচারের দোকান থেকে ব্যবসায়ীর বাণিজ্যিক দলিলাদি জব্দ করে গোয়েন্দারা। এতে দেখা যায়, ২০২০ সালের মার্চে তাদের প্রকৃত বিক্রয় ছিল ৩৩ লাখ টাকা। কিন্তু তারা মিরপুর সার্কেলে রিটার্নে দেখিয়েছে মাত্র ৩৩ হাজার টাকা। অপ্রদর্শিত বিক্রয় ৩২ লাখ ৬৭ হাজার টাকা। এই বিক্রয় হিসাব গোপন করার কারণে এক মাসেই ভ্যাট ফাঁকি হয়েছে প্রায় ৫ লাখ টাকা। ভ্যাট আইন অনুযায়ী এই প্রতিষ্ঠানের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। গোয়েন্দারা অন্যান্য মাসের অনুরূপ তথ্যও উদঘাটন করেছে।

অনুসন্ধানে গোয়েন্দারা জানতে পারেন, জৈনপুর ফার্নিচার মার্চ ২০২০-এ করোনার কারণ দেখিয়ে বিক্রয় কম প্রদর্শন করেছে। ওই মাসে তাদের প্রকৃত বিক্রয়ের প্রায় ৯৯ শতাংশ গোপন করেছে। ভ্যাট ফাঁকির উদ্দেশ্যেই এ তথ্য গোপন করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

গোয়েন্দা দলটি একই এলাকার ‘হোমউড ফার্নিচার’ নামে আরেকটি দোকানেও আকস্মিক পরিদর্শন ও অভিযান পরিচালনা করে। এই প্রতিষ্ঠানেও হিসাব গোপনের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে হোমউড ফার্নিচার থেকে চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বর মাসের প্রকৃত বিক্রির তথ্য উদ্ধার করা হয়। তথ্যে দেখা গেছে, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ভ্যাট অফিসে বিক্রয় দেখানো হয়েছে যথাক্রমে ২৫ ও ৬৪ হাজার টাকা। কিন্তু ওই দুই মাসে প্রকৃত বিক্রি হয়েছে ৪ লাখ ও ১৯ লাখ ২৯ হাজার টাকা।

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান বলেন, ‘ডাবল অ্যাকাউন্টিং’র মাধ্যমে এই দুটি ফার্নিচার প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির অভিযোগের সত্যতা মিলেছে। গোয়েন্দা দল জব্দকৃত দলিলাদি আরও যাচাই করছে। তাদের উভয়ের ব্যাংক হিসাব তলব করেছে। অধিকতর তদন্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ভ্যাট গোয়েন্দা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31