IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তৃতীয় ধাপের ৫৯ পৌরসভায় বিএনপির টিকিট পেলেন যারা

তৃতীয় ধাপের ৫৯ পৌরসভায় বিএনপির টিকিট পেলেন যারা

বিএনপি

বিএনপি লোগো। ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫৯ প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম, সিলেট ও রংপুর, দুপুর ১২টায় ঢাকা ও ময়মনসিংহ এবং দুপুর ২টায় রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে থাকা পৌরসভার প্রার্থীদের গুলশান কার্যালয়ে থেকে ‘দলীয় প্রত্যায়নপত্র’ হস্তান্তর করা হবে।

মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এ ধাপে ৬৪টি পৌরসভায় আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ৫ পৌরসভায় মেয়র পদে আজকের (বুধবার) মধ্যে প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে দলটির।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ১০ জানুয়ারি।

৫৯টি পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনয়ন পেলেন যারা- দিনাজপুর হাকিমপুরে সাখাওয়াত হোসেন শিল্পী, নীলফামারী জলঢাকায় ফহমিদ ফয়সাল চৌধুরী, কুড়িগ্রাম উলিপুরে হায়দার আলী মিঞা, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফারুক আহম্মেদ, বগুড়া ধুনটে আলীমুদ্দিন হারুন মণ্ডল, বগুড়া শিবগঞ্জে মতিয়ার রহমান (মতিন), বগুড়া গাবতলীতে সাইফুল ইসলাম, বগুড়া কাহালুতে মো. আবদুল মান্নান, বগুড়া নন্দীগ্রামে সুশান্ত কুমার সরকার, চাঁপাইনবাবগঞ্জ রহনপুরে তারিক আহমদ, নওগাঁ ধামইরহাটে মাহবুবুর রহমান চৌধুরী, নওগাঁ সদরে মো. নাজমুল হক (সানি), রাজশাহী কেশরহাটে খুশবর রহমান, নাটোর সিংড়ায় মো. তায়জুল ইসলাম, পাবনা সদরে নুর মোহাম্মাদ মাছুম (বগা), চুয়াডাঙ্গা দর্শনায় হাবিবুর রহমান, ঝিনাইদহ হরিণাকুণ্ডে জিন্নাতুল হক, ঝিনাইদহ কোটচাঁদপুরে এসকেএম সালাহউদ্দীন বুলবুল, যশোর মনিরামপুরে শহীদ ইকবাল হোসেন, নড়াইল সদরে মো. জুলফিকার আলী, নড়াইল কালিয়ায় এসএম ওহিদুজ্জামান, বাগেরহাট মোরেলগঞ্জে ফরহাদ হোসেন, খুলনা পাইকগাছায় মনিরুজ্জামান, সাতক্ষীরা কলারোয়ায় শেখ শরিফুজ্জামান।

বরগুনা সদরে অ্যাডভোকেট মোহাম্মাদ আবদুল হালিম, বরগুনা পাথরঘাটায় মো. সাহাব উদ্দিন (সাকু), ভোলা বোরহানউদ্দিনে মো. মনিরুজ্জামান, ভোলা দৌলতখানে আনোয়ার হোসেন, বরিশাল গৌরনদীতে মোহাম্মদ জহির সাজ্জাদ, বরিশাল মেহেন্দীগঞ্জে মো. জিয়াউদ্দিন সুজন, ঝালকাঠি নলছিটিতে মো. মজিবুর রহমান, পিরোজপুর স্বরূপকাঠিতে মো. শফিকুল ইসলাম ফরিদ।

টাঙ্গাইল সদরে মো. মাহমুদুল হক, টাঙ্গাইল মির্জাপুরে শফিকুল ইসলাম, টাঙ্গাইল ভুঞাপুরে জাহাঙ্গীর হোসেন, টাঙ্গাইল সখীপুরে নাসির উদ্দিন, জামালপুর সরিষাবাড়িতে একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন, শেরপুর নকলায় মো. এনামুল হক রিপন, শেরপুর নালিতাবাড়িতে আনোয়ার হোসেন, ময়মনসিংহ গৌরীপুরে আতাউর রহমান, ময়মনসিংহ ত্রিশালে রুবায়েত হোসেন শামীম, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে শরীফ মোহাম্মদ জুলফিকার আলী টিপু, নেত্রকোনা দুর্গাপুরে জামাল উদ্দিন, কিশোরগঞ্জ কটিয়াদীতে তোফাজ্জল হোসেন খাঁন, মুন্সীগঞ্জ সদরে শহিদুল ইসলাম, রাজবাড়ি পাংশায় মো. রইজ উদ্দিন খান, শরীয়তপুর নড়িয়ায় সৈয়দ রিন্টু, শরীয়তপুর ভেদরগঞ্জে বিএম মোস্তাফিজ, শরীয়তপুর জাজিরায় মাজহারুল ইসলাম রনী।

সিলেট গোলাপগঞ্জে গোলাম কিবরিয়া চৌধুরী, সিলেট জকিগঞ্জে ইকবাল আহমদ তাপাদার, মৌলভীবাজার সদরে মো. অলিউর রহমান, কুমিল্লা লাকসামে মো. বেলাল রহমান মজুমদার, কুমিল্লা­ বরুড়ায় মো. জসিম উদ্দিন পাটোয়ারী, চাঁদপুর হাজীগঞ্জে মো. আবদুল মান্নান খান, ফেনী সদরে আলাল উদ্দিন আলাল, নোয়াখালী হাতিয়ায় মোহাম্মদ আবদুর রহিম, নোয়াখালী চৌমুহনীতে মোহাম্মদ জহির উদ্দিন ও লক্ষ্মীপুর রামগঞ্জে মো. তোফাজ্জল হোসেন চৌধুরী বাচ্ছু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31