IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি
Home >> জাতীয় >> টপ নিউজ >> খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার

খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : খুলনায় অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারকালে তাঁর হাত, পা ও চোখ বাঁধা ছিল।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান, খুলনা থানার পুলিশ তৎপর অভিযান চালিয়ে অপহৃত সুশান্তকে উদ্ধার করে।

সুশান্ত কুমার মজুমদার খুলনা নগরের ৪ নম্বর ঘাটে খাদ্য পরিদর্শক ও ইনচার্জ হিসেবে কর্মরত। তাঁর বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক ইউনিট অভিযান শুরু করে। পুলিশের তৎপরতায় আতঙ্কিত হয়ে অপহরণকারীরা তাঁকে ফেলে পালিয়ে যায়। পরে তেরখাদা থানার সহায়তায় তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পুলিশ জানায়, অপহরণের পর সুশান্তের পরিবারের কাছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে মুক্তিপণ দাবি করে চক্রটি। পরিবার থেকে কিছু অর্থ পাঠানোর পর সেই লেনদেনের সূত্র ধরে রূপসা উপজেলার সেনের বাজার এলাকার একটি মোবাইল ব্যাংকিং এজেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে খুলনা নগরের ৪ নম্বর ঘাট এলাকা থেকে ‘পুলিশ’ পরিচয়ে সুশান্তকে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁকে জোর করে একটি ট্রলারে তুলে নেওয়া হয়। এ সময় এক পথচারী ঘটনার ভিডিও ধারণ করেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি এক ব্যক্তিকে ধস্তাধস্তি করে ট্রলারে তুলছেন। মুহূর্তেই ট্রলারটি দ্রুত সরে পড়ে। ভিডিওতে চিৎকার ও গোঙানির শব্দও শোনা যায়।

ঘটনার পর সুশান্ত কুমারের স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা সদর থানায় লিখিত অভিযোগ করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, ‘পুলিশের লোক’ পরিচয়ে মো. রেজা ও বাবু মণ্ডল নামের দুই ব্যক্তি এবং আরও তিনজন মিলে তাঁর স্বামীকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যান। ট্রলারে তোলার পর তাকে মারধরও করা হয়। ঘটনার পর সুশান্তের দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। অভিযোগে আরও বলা হয়, বাবু মণ্ডল এর আগেও তার স্বামীর কাছে একাধিকবার টাকা দাবি করেছিলেন, যা তিনি দিতে রাজি হননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31