ধূমকেতু প্রতিবেদক : গত ১৬ জুলাই বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শান্তিপূর্ণ সমাবেশ করতে গেলে তাদের উপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ন্যাক্কারজনক ভাবে ককটেল হামলা, নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে তাÐব চালিয়ে বাধা গ্রস্থ করেছে। তারা এ সময় এনসিপির নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। ফ্যাসিস্ট এই দলটির নেতাকর্মীরা ইউএনও এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে। এতে বেশ কয়েক জন হতাহত হয়েছে। নিষিদ্ধ দল কর্তৃক নির্মম তাÐবের প্রতিবাদ ও অবিলম্বে এই ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে গণ অভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ রাজশাহী।
গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ রাজশাহীর এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার অনসারীরা এখনো দেশকে অস্থীতিশীল করতে নানা রকমের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে তারা গত ১৬ জুলাই এনসিপির উপর এই ন্যাক্কার জনক হামলা চালিয়েছে। অবিলম্বে এই ঘৃণ্য কাজের সাথে জড়িতেদের গ্রেফতার করা না গেলে তারা আরো হিং¯্র হয়ে দেশকে অকার্যকর করে তুলতে পারে। তাই অবিলম্বে তাদেরকে আটক করে বিচারের মুখোমুখি করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ রাজশাহীর সভাপতি বিশিষ্ট নদী গবেষক মাহবুব সিদ্দিকী, সহ-সভাপতি যথাক্রমে ডা: নাজিব ওয়াদুদ, সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, রাবি রেজিষ্টার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ, সাধারণ সম্পাদক দৈনিক নতুন পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব।
নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, বরেন্দ্র জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এস মনিরুল ইসলাম জোহা, রিডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু, বিশিষ্ট সাংবাদিক সরদার আবদুর রহমান, রাবি হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দিল আরা হোসেন, বিশিষ্ট সাংবাদিক রেজাউল করিম রাজু, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ডা: মো: আফজালুর রহমান সিদ্দিকী মুকুল, রাজশাহী জর্জ কোর্টের জিপি এ্যাড. মাইনুল আহসান পান্না, রাকাবের সদ্য অবসরপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক কবি মোস্তাক রহমান।
সদস্য যথাক্রমে রাজশাহী ড্যাবের সভাপতি ডা: ওয়াসিম হোসেন, সাংবাদিক আব্দুস সবুর, রাবি চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইÐাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ সুমন, নদী ও পরিবেশ বাচাঁও আন্দোলনের সাধারণ সম্পাদক এ্যাড. হোসেন আলী পিয়ারা, বীরমুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, রাজশাহী বারের সাধারণ সম্পাদক এ্যাড. জমশেদ আলী, কথাশিল্পী মঈন শেখ, পুলিশ লাইনস হাসপাতালের ডা: রানা মাহফুজুল হক, রাবি উর্দু বিভাগের প্রফেসর ড. সামিউল ইসলাম, রুয়েটের প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, কথাশিল্পী মনির বেলাল, জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহীর সভাপতি এ্যাড. শামসাদ বেগম মিতালী, রাজশাহী বারের প্রাক্তন সাধারণ সম্পাদক এ্যাড. পারভেজ তৌফিক জাহেদী, লেখক ও গবেষক কর্ণেল (অব.) লুৎফুল হক, প্রকৌশলী সাব্বির সুলতান, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম মো: গোলাম কামরান, হেরিটেজ রাজশাহীর প্রাক্তন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ডন, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের প্রফেসর ড. রেজাউল করিম, রাকাবের অবসরপ্রাপ্ত এজিএম বীর মুক্তিযোদ্ধা মো: আইবুর রহমান, ক্রীড়া সংগঠক হাসিনুর রহমান টিংকু, সমাজ সেবী শামসাদ জাহান, রাবি পাবলিক এ্যাডমিনিস্ট্রেশনের প্রফেসর ড. পারভেজ আজহারুল হক, রেডিও পদ্মার চেয়ারম্যান গোলাম মোর্তুজা, এ্যাড. মুরাদ মোর্শেদ, সাংবাদিক ফয়সাল আহমেদ।


