IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে বাগমারায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে বাগমারায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বাগমারায় জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫ টায় ভবানীগঞ্জ গোডাউন মোড়ের সামনে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আমীর কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভা টি অনুষ্ঠিত হয়।

বাগমারা উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল অধ্যাপক অহিদুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার নায়েবে আমীর ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনিত প্রার্থী ডা: আব্দুল বারী সরদার।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য

রেজাউল করিম বাচ্চু, কর্মপরিষদ সদস্য মাওলানা ইব্রাহিম আলী, সাবেক চেয়ারম্যান অধ্যাপক আঃ মজিদ খাঁন, গোলাম মুর্তজা, সদস্য আবুল হোসেন, ভবানীগঞ্জ পৌর শাখা জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, তাহেরপুর পৌরসভার আমির শহিদুজ্জামান মীর, বাগমারা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগমারা উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি নাদিম মোস্তফা, শিবির সদস্য আতাউর রহমান প্রমুখ।

এছাড়াও উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জামায়াতে ইসলামী ও শিবিরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জুলাইযোদ্ধাদের উপর নেক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। হামলাকারীরা অস্ত্রধারী। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেই সকল অস্ত্র উদ্ধার করা হোক। আওয়ামী সন্ত্রাসীদের হাতে অস্ত্র মানে কেউ নিরাপদ না। তারা মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না। শুধু গোপালগঞ্জ নয় সারা দেশের সকল আওয়ামী সন্ত্রাসীদের বিচার করা হোক। গোপালগঞ্জ আলাদা কোন রাষ্ট্র না। বাংলাদেশেরই একটি অংশ। তাই তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের উপর হামলা মেনে নেয়া যায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তি দেয়া হোক। বাংলার মাটিতে কোন অস্ত্রধারীর স্থান হবে না। দেশ থেকে অনিয়ম দুর্নীতি ফ্যাসিবাদী দূর করতে জীবন দিয়েছে হাজারো ছাত্র জনতা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31