IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> জিয়াউর রহমানের মতবাদ ছিলো জনগণের মুক্তি ও উন্নয়ন :শাহীন শওকত

জিয়াউর রহমানের মতবাদ ছিলো জনগণের মুক্তি ও উন্নয়ন :শাহীন শওকত

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, উন্নয়নের রুপকার, বহুদলীয় গণতন্ত্রেও প্রবক্তা বাংলার রাখাল রাজা শহীদ প্রেসির্ডেট জিয়াউর রহমান ছিলেন উন্নয়ন ও জনগণের মতবাদে বিশ্বাসী। তিনি স্বাধীনতা ঘোষনা করেছিলেন বলে বাংলাদেশ নামে একটি দেশ রচিত হয়েছে। অথচ তাঁকে কটুক্তি ও তাঁর ছবি পদদলিত করেছে সাত দিনের সংগঠন এনসিপি। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃংখলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলক দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপি কুরুচিপূর্ন মন্তব্য করেছে। এটা বিএনপি কখনো মেনে নেবেনা। তিনি এনসিপিকে উদ্দেশ্য কনে বলেন, তোমরা জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছো। তার মানে এই না তোমরা সব করেছো। তোমাদেও সাথে দেশের স্বাধীনতাকামী ও স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতা ছিলো। আর নেপথ্য থেকে সকল প্রকার সহযোগিতা করেছিলেন তারেক জিয়া। তাঁকে নিয়েও এনসিটি মন্তব্য করতে ছাড়েনি বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, যে দল নিবন্ধনের প্রাথমিক পর্যায়ে বাতিল হয়। সেইদলের নেতাদের এত কতা মানায় না। তিনি বলেন, বাংলাদেশে আরেকটি দল রয়েছে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে। যারা বাংলাদেশকে এখনো স্বীকৃতি দেয়নি। যুদ্ধের সময়ে যারা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিলো, সেইদল এখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য উতালা হয়ে উঠেছে। বাংলাদেশের মানুষ এতটা পাগল এখনো হয়নি যে রাজাকারকে ভোট দিয়ে দেশের ক্ষমতায় বসাবে।
এই দল কখনো একা পথ চলতে পারেনা। কখনো বিএনপি, আবার কখনো আওয়ামীলীগের সাথে জোট বেধে নির্বাচনে অংশগ্রহন করেছিলো। আর এই দলকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলো, সেইদলের বিরুদ্ধে কথা বলছে। এই দলকে কোনভাবেই প্রশ্রয় দেয়া হবেনা বলে উল্লেখ করেন তিনি। দেশের এবং বিএনপিকে নিয়ে কেউ কুরুচিপূর্ন মন্তব্য করলে আর কাউকে ছেড়ে কথা বলা হবেনা উল্লেখ করে নেতাকর্মী সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি। বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মীরা বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে আলুপট্টির মোড়ে গিয়ে শেষ করেন।

রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন- অর-রশিদ, যুগ্ম আহবায়ক আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও জয়নুল আবেদিন শিবলী।

আরো উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপি’র সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপি’র সভাপতি ফাহিজুল হক ফাহি, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মতিহার থানার সাধারণ সম্পাদক আল-মামুন বাবু, কাশিয়াডাঙ্গা বিএনপি’র সাধারণ সম্পাদক সচিব মজিউল আহসান হিমেল, মহানগর যুবদল আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, কৃষক দল রাজশাহী মহানগরের আহবায়ক শরফুজ্জামান শামীম, মহিলাদল কেন্দ্রীয় কমিটির সদস্য গুলসান আরা মমতা, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক রোজি, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল থানা, ওয়ার্ড নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31